Skip to content
আগস্ট 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রশ্ন করা যাবে না মোদীকে! ট্রাম্পকে জানিয়েছিল বিদেশ মন্ত্রক, কিন্তু সে কথা বেমালুম ভুলে যান মার্কিন প্রেসিডেন্ট

প্রশ্ন করা যাবে না মোদীকে! ট্রাম্পকে জানিয়েছিল বিদেশ মন্ত্রক, কিন্তু সে কথা বেমালুম ভুলে যান মার্কিন প্রেসিডেন্ট

Online Desk আগস্ট 24, 2026
modi-trump-1280.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁকে কোনও দিন সাংবাদিক বৈঠক করতে দেখা যায়নি। মার্কিন মুলুকে ও নরেন্দ্র মোদীকে যাতে সাংবাদিকরা প্রশ্ন না করেন, সে বিষয়ে ওয়াশিংটনের প্রতিনিধিদের জানিয়েছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। কিন্তু ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছিলেন। দাবি, ভারতের আধিকারিকদের আর্জির কথা ট্রাম্প বেমালুম ভুলে গিয়েছিলেন। দুই রাষ্ট্রনেতাকে সাংবাদিকরা প্রশ্ন করলেও মোদী কোনও প্রশ্নের জবাব দেননি। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর।

জি৭ সামিটের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। তার কয়েকদিন আগেই হরমুজ প্রণালীতে মার্কিন হানায় মৃত্যু হয় তিন ভারতীয় নাবিকের। এমন পরিস্থিতিতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ঠিক কী আলোচনা হয়েছিল, তা তুলে ধরেন গোর। একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা মঞ্চের পিছনে ছিলাম। তখন প্রেসিডেন্ট আমাকে জিজ্ঞাসা করেন, ভারত কী কী বিষয়ে কথা বলতে চায়। আরও জানতে চান, ভারতের তরফ থেকে কোনও দাবি আছে কিনা। তখন আমি বলি, ভারত সাংবাদিকদের প্রশ্ন চায় না। প্রেসিডেন্ট রাজি হয়ে যান।’ কিন্তু সাংবাদিকদের সামনে দুই রাষ্ট্রপ্রধান বক্তব্য রাখেন। তারপরই ট্রাম্প বলে ফেলেন, ‘কোনও প্রশ্ন?’ ভারতের তরফ থেকে যে অনুরোধ করা হয়, সে বিষয়টি ভুলে যান ট্রাম্প। যদিও মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্য নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি নয়াদিল্লি।

উল্লেখ্য, নরওয়েতে সাংবাদিকরা ভারতের প্রধানমন্ত্রীকে এর আগে চ্যালেঞ্জ করেছিলেন। বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে তোপ দাগেন মোদীকে। কিন্তু প্রশ্ন না করার অনুরোধ এইভাবে বিদেশের কোনো আধিকারিক প্রকাশ্যে আনেননি এর আগে।

Post Views: 34

Continue Reading

Previous: নতুন মা-বাবা হয়েছেন অনুপম-প্রস্মিতা, এবার প্রকাশ্যে আনলেন খুদের ছবি
Next: কর্ণাটকে ভিক্ষুক হুরের জীবন কেটেছে ভিক্ষে করে, মৃত্যুর পর বাড়ি থেকে উদ্ধার ৩০টি বস্তায় ৮.৪০ লক্ষ টাকা

সম্পর্কিত গল্প

mamata-banerjee-f.jpg

‘মায়ের অভিশাপ, বড় অভিশাপ’, ফুটপাথ কাণ্ডে অগ্নিমিত্রাকে তোপ মমতার

Online Desk আগস্ট 24, 2026
ChatGPT-Image-Aug-24-2026-06_28_28-PM.png

কর্ণাটকে ভিক্ষুক হুরের জীবন কেটেছে ভিক্ষে করে, মৃত্যুর পর বাড়ি থেকে উদ্ধার ৩০টি বস্তায় ৮.৪০ লক্ষ টাকা

Online Desk আগস্ট 24, 2026
ftr.png

নতুন মা-বাবা হয়েছেন অনুপম-প্রস্মিতা, এবার প্রকাশ্যে আনলেন খুদের ছবি

Online Desk আগস্ট 24, 2026

You may have missed

mamata-banerjee-f.jpg

‘মায়ের অভিশাপ, বড় অভিশাপ’, ফুটপাথ কাণ্ডে অগ্নিমিত্রাকে তোপ মমতার

Online Desk আগস্ট 24, 2026
ChatGPT-Image-Aug-24-2026-06_28_28-PM.png

কর্ণাটকে ভিক্ষুক হুরের জীবন কেটেছে ভিক্ষে করে, মৃত্যুর পর বাড়ি থেকে উদ্ধার ৩০টি বস্তায় ৮.৪০ লক্ষ টাকা

Online Desk আগস্ট 24, 2026
modi-trump-1280.jpg

প্রশ্ন করা যাবে না মোদীকে! ট্রাম্পকে জানিয়েছিল বিদেশ মন্ত্রক, কিন্তু সে কথা বেমালুম ভুলে যান মার্কিন প্রেসিডেন্ট

Online Desk আগস্ট 24, 2026
ftr.png

নতুন মা-বাবা হয়েছেন অনুপম-প্রস্মিতা, এবার প্রকাশ্যে আনলেন খুদের ছবি

Online Desk আগস্ট 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.