Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে চিংড়ির ব্যবসার ট্রেড লাইসেন্স ডোনাল্ড ট্রাম্পের নামে, দিয়েছে ঢাকার পুর নিগম

বাংলাদেশে চিংড়ির ব্যবসার ট্রেড লাইসেন্স ডোনাল্ড ট্রাম্পের নামে, দিয়েছে ঢাকার পুর নিগম

Online Desk মার্চ 20, 2025
trump-prawn.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে চিংড়ির ব্যবসা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে একটি ট্রেড লাইসেন্সকে কেন্দ্র করে। ঢাকা পুরনিগমের তরফে ইস্যু করা ওই ট্রেড লাইসেন্সটি প্রদান করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নামে, সেখানে বাবার নাম উল্লেখ রয়েছে ফ্রেড ট্রাম্প। মায়ের নাম ম্যারি অ্যান ম্যাকলিওড ট্রাম্প। ঠিকানা, নিউ ইয়র্ক। শুধু তাই নয় এই নথিতে জ্বল জ্বল করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি।

শুধু কি তাই? ব্যবসার অফিসের ঠিকানার জায়গা হিসেবে উল্লেখ করা হয়েছে ঢাকার আফতাবনগরকে। ওই লাইসেন্স অনুযায়ী বাংলাদেশের চিংড়ি বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করবে ট্রাম্প অ্যাসোসিয়েটস। বাংলাদেশ প্রশাসনের হাতে আসা এই লাইসেন্স নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে এই লাইসেন্সের সত্যতা কতটা? এই উত্তর খুঁজতে গিয়ে জানা গিয়েছে, কেউ মার্কিন প্রেসিডেন্টের নামে ভুয়ো নথি ব্যবহার করে লাইসেন্সটি বের করেছে। ঢাকার আফতাবনগরে যে ঠিকানায় ট্রাম্প অ্যাসোসিয়েটসের অফিস বলে উল্লেখ করা হয়েছে, সেখানে সদ্য একটি দশতলা আবাসন তৈরি হয়েছে। সেখানে অফিসের কোনও অস্তিত্ব নেই।

কিন্তু কীভাবে এই লাইসেন্স প্রদান করা হল প্রশাসনের তরফে? এর জবাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানায়, বর্তমানে অনলাইনে ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়। তার জন্য আবেদনও অনলাইনে করতে হয়। কেউ এই সুবিধার সুযোগ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের নামে জাল নথি দিয়ে অনলাইনে আবেদন করেছিলেন, আর তার ফলে লাইসেন্স বের হয়ে গিয়েছে। কারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post Views: 139

Continue Reading

Previous: যাদবপুর কাণ্ডে ধৃত পড়ুয়া সৌপ্তিকের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ
Next: বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কাল বৈশাখীর পূর্বাভাস

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.