Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ট্রাম্প প্রশাসন, কোপ পড়তে পারে ৪১টি দেশের উপর

আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ট্রাম্প প্রশাসন, কোপ পড়তে পারে ৪১টি দেশের উপর

Online Desk মার্চ 15, 2025
gggg

ওঙ্কার ডেস্ক : মূলত মার্কিনিদের সুরক্ষাকে সামনে রেখে আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তালিকা চূড়ান্ট না হলেও কোনো দেশ কি ধরণের নিশেধাজ্ঞার আওতায় আসবে তার একটা সম্ভাব্য তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এই তালিকার কথা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্সও। তাতে নাম রয়েছে ভারতের চার পার্শ্ববর্তী দেশেরও। তবে তালিকার সব দেশের উপর একইরকম নিষেধাজ্ঞা জারি হচ্ছে না। কোন কোন দেশের ক্ষেত্রে কী ধরণের নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা নিয়ে ভাবনাচিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে রিপোর্ট তৈরি কথা বলা হয়েছে প্রশাসনিক স্তরে। তবে কোথাও আংশিক, কোথাও শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি হোয়াইট হাউস।

প্রাথমিক ভাবে এই তালিকায় তিনটি ভাগে ভাগ করে ৪১টি দেশের নাম রাখা হয়েছে। প্রথম ভাগে রয়েছে মোট ১০টি দেশ। এই দেশগুলির উপর আমেরিকা ভ্রমণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তা যদি হয়, এই সব দেশের কোনও নাগরিককে আমেরিকায় যাওয়ার ভিসা দেওয়া হবে না। তালিকার এই প্রথম ভাগে রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা এবং উত্তর কোরিয়ার মতো দেশ।

তালিকার দ্বিতীয় ভাগে রাখা হয়েছে পাঁচটি দেশের নাম। এই দেশগুলির উপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন। ভ্রমণ, উচ্চশিক্ষা, অভিবাসন সব ক্ষেত্রেই নিষেধাজ্ঞার প্রভাব পড়বে। তবে পরিস্থিতি বুঝে কিছু ব্যতিক্রমে ছাড়ও দেওয়া হতে পারে। ট্রাম্প দ্বিতীয় তালিকায় রেখেছেন হাইতি, লাওস, দক্ষিণ সুদান, মায়ানমার এবং এরিট্রিয়াকে।

এরপর তৃতীয় তালিকায় থাকছে মোট ২৬টি দেশ। এই দেশগুলির উপর জারি হতে পারে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা। সংবাদ সংস্থা রয়টার্স এই সংক্রান্ত যে নথি দেখেছে, তাতে বলা হয়েছে, যদি এই ২৬ দেশের সরকার ৬০ দিনের মধ্যে ঘাটতি পূরণের বিষয়ে উদ্যোগী না-হয়, তবে এই দেশগুলির আমেরিকা ভ্রমণে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হবে। তবে কিসের ঘাটতি সে ব্যাপারে কিছু জানানো হয়নি। এই তৃতীয় ভাগে রয়েছে পাকিস্তান, ভুটানের মতো নাম।

Post Views: 120

Continue Reading

Previous: থানার মধ্যেই কর্মরত মহিলা ইন্সপেক্টরের শ্লীলতাহানি,আটক দুই যুবক
Next: ফের সংবাদের শিরোনামে ট্রলি ব্যাগ ,চার বছরের বাচ্চাকে অপহরণ করে ব্যাগে নিয়ে চম্পট টিউশান মাস্টারের

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.