Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন যুক্তরাষ্ট্রে স্বর্ণযুগ শুরু হল, শপথ নিয়ে বললেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রে স্বর্ণযুগ শুরু হল, শপথ নিয়ে বললেন ট্রাম্প

Online Desk জানুয়ারি 21, 2025
trump-1280-gg.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে দেশকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকে স্বর্ণযুগ শুরু হল বলে মন্তব্য করেন তিনি। ভারতীয় সময় সোমবার রাত সাড়ে দশটা নাগাদ মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে শপথ নেন ট্রাম্প। ট্রাম্পকে শপথবাক্য পাঠ করান আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্টস।
এদিন শপথ গ্রহণের পরে ট্রাম্প বলেন তাঁর শাসনকালে মার্কিন যুক্তরাষ্ট্র ফের গোটা বিশ্বে সমাদৃত হবে। ‘আমেরিকা ফার্স্ট’ হবে ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য। শুধু তাই নয়, সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি, আগের থেকে আরও শক্তিশালী হবে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘২০ জানুয়ারি, ২০২৫ আমেরিকার কাছে লিবারেশন ডে। আমরা সংবিধানও ভুলব না। ঈশ্বরকেও ভুলব না। প্রত্যেক দেশের কাছে ঈর্ষার কারণ হয়ে উঠবে আমেরিকা। কেউ আমাদের সুযোগ নিতে পারবে না। ট্রাম্প শাসনের প্রত্যেকটা দিনেরই লক্ষ্য হবে আমেরিকা ফার্স্ট। আমাদের সার্বভৌমত্ব ফিরিয়ে আনা হবে। সুরক্ষা ফিরিয়ে আনা হবে। আমাদের শীর্ষ প্রাধান্যই হবে গৌরবান্বিত, সমৃদ্ধশালী ও স্বাধীন দেশ গঠন করা।’
এদিন ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিচারের নামে প্রহসন রোখারও আশ্বাস দেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট।

Post Views: 108

Continue Reading

Previous: আর জি কর কান্ড নিয়ে আদালতের রায়ে খুশি নয় মেদিনীপুর হাসপাতালে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা
Next: বিরাট সাদা বলে সেরা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জেতার সম্ভাবনাও আছেঃ সৌরভ

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.