Skip to content
মার্চ 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ট্রাম্প-পুতিন বৈঠককে স্বাগত জানাল ভারত

ট্রাম্প-পুতিন বৈঠককে স্বাগত জানাল ভারত

Online Desk আগস্ট 16, 2025
ranadhir.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিদেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আলাস্কায় বৈঠক করেছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামানোর উদ্দেশে এই বৈঠক হলেও, দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। যদিও ট্রাম্প এবং পুতিন দুজনেই দাবি করেছেন আলোচনা ফলপ্রসূ হয়েছে। এই আবহে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই বৈঠককে স্বাগত জানাল ভারত। নয়াদিল্লির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শান্তিপ্রক্রিয়ার জন্য ট্রাম্প ও পুতিনের নেতৃত্ব অত্যন্ত প্রশংসনীয়।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনকে ভারত স্বাগত জানিয়েছে। শান্তির লক্ষ্যে তাঁদের নেতৃত্ব অত্যন্ত প্রশংসনীয়।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কেবল আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সমাধানের পথ তৈরি হতে পারে। ইউক্রেনের সংঘাতের দ্রুত অবসান দেখতে চায় বিশ্ব।’

নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আলাস্কায় একটা দারুণ সফল দিন কাটল।’ বৈঠকের পর সংবাদ মাধ্যমকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবকিছু এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর নির্ভর করছে। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা তাঁকেই ঠিক করতে হবে। পুতিনের সঙ্গে জেলেনস্কিকে বসতে হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। প্রয়োজনে তিনিও থাকতে পারেন। উল্লেখ্য, আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেই প্রথম ফোন করেছিলেন ট্রাম্প।

Post Views: 232

Continue Reading

Previous: বেলেঘাটায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা, কাঠগড়ায় তৃণমূল কর্মী
Next: ইউটিউবার জ্যোতির বিরুদ্ধে ২,৫০০ পাতার চার্জশিট ! ‘চরবৃত্তির প্রমাণ রয়েছে’, জানাল পুলিশ

সম্পর্কিত গল্প

bi0sp87_harish-rana_625x300_11_March_26.jpg

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, মৃত্যুর অধিকার পেলেন গাজিয়াবাদের যুবক

Online Desk মার্চ 11, 2026
JAYSHANKAR.jpg

দেশে জ্বালানি সঙ্কট, ইরানের বিদেশমন্ত্রীকে ফোন জয়শংকরের

Online Desk মার্চ 11, 2026
20250608_130340.jpg

যুদ্ধের মাঝে হরমুজ প্রণালীতে কি মাইন পুঁতেছে ইরান? আগেভাগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প

Online Desk মার্চ 11, 2026

You may have missed

mano.jpg

মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ফের ইডির হানা

Online Desk মার্চ 11, 2026
bi0sp87_harish-rana_625x300_11_March_26.jpg

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, মৃত্যুর অধিকার পেলেন গাজিয়াবাদের যুবক

Online Desk মার্চ 11, 2026
GULI.jpg

অশান্ত গঙ্গাসাগর, আইন শৃঙ্খলা নিয়ে জ্ঞানেশ কুমারের বার্তার পরই গুলিবিদ্ধ বিজেপি কর্মী

Online Desk মার্চ 11, 2026
JAYSHANKAR.jpg

দেশে জ্বালানি সঙ্কট, ইরানের বিদেশমন্ত্রীকে ফোন জয়শংকরের

Online Desk মার্চ 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.