Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বেলেঘাটায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা, কাঠগড়ায় তৃণমূল কর্মী

বেলেঘাটায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টা, কাঠগড়ায় তৃণমূল কর্মী

Online Desk আগস্ট 16, 2025
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। জোড়াফুল শিবিরের এক কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলেরই কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেলেঘাটার উড়িয়াবাগানে। আহত তৃণমূল কর্মীকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম তৃণমূল কর্মীর নাম তাপস বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বেলেঘাটার উড়িয়াবাগানে ওই তৃণমূল কর্মীর উপর আচমকা চড়াও হন কয়েকজন। ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপরে হামলা করা হয়। এলোপাথাড়ি কোপানোর ফলে গুরুতর ভাবে জখম হন তাপস। অভিযোগ, যারা হামলা করেছেন তারাও তৃণমূল কংগ্রেসের সমর্থক ও কর্মী। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে সৌরভ দাস এবং গুড্ডু নামের দুই অভিযুক্তের মধ্যে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত শাসক দলেরই কর্মী বলে জানা গেছে। আহত তৃণমূল কর্মীর পরিবারের দাবি, শুক্রবার রাতে উড়িয়াবাগান বাসস্ট্যান্ডের কাছে আড্ডা মারার সময় তাপসের ওপর হামলা করে অভিযুক্তরা। সৌরভ নামের ওই অভিযুক্ত আচমকা সেখানে এসে গালিগালাজ করতে থাকে। অভিযোগ, কিছুক্ষণ পর গুড্ডুকে সঙ্গে নিয়ে এসে তাপসের ওপর হামলা চালায় তারা।

ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কারণে খুনের চেষ্টা তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। দলের মধ্যে কোনও রকম গোষ্ঠী দ্বন্দ্বকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জোড়াফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হলেও এদিনের ঘটনা আরও এক বার শাসকদলের গোষ্ঠী কোন্দলের ছবি সামনে নিয়ে এলো।

Post Views: 246

Continue Reading

Previous: জাতীয় স্তরে ভক্তি ও ভক্তিসহকারে জন্মাষ্টমী উদ্যাপন; প্রেম ও সম্প্রীতির বার্তা দিলেন সন্ন্যাসী ও সাধুজন
Next: ট্রাম্প-পুতিন বৈঠককে স্বাগত জানাল ভারত

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.