Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইউটিউবার জ্যোতির বিরুদ্ধে ২,৫০০ পাতার চার্জশিট ! ‘চরবৃত্তির প্রমাণ রয়েছে’, জানাল পুলিশ

ইউটিউবার জ্যোতির বিরুদ্ধে ২,৫০০ পাতার চার্জশিট ! ‘চরবৃত্তির প্রমাণ রয়েছে’, জানাল পুলিশ

Online Desk আগস্ট 16, 2025
Jyoti.jpg

ওঙ্কার ডেস্ক : ফের খবরের শীরনামে উঠে এলেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। পহেলগাঁওর জঙ্গি হামলার পর চরবৃত্তির অভিযোগে যাঁকে গ্রেফতার করেছিল হরিয়ানা পুলিশ। তিন মাসের তদন্তের পর পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁর বিরুদ্ধে ২ হাজার ৫০০ পাতার চার্জশিট জমা দিল হরিয়ানার হিসার পুলিশ। তাদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে চরবৃত্তির উপযুক্ত প্রমাণ মিলেছে।

‘ট্রাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন জ্যোতি মলহোত্রা। পয়েলগাঁওর ঘটনার পর পুলিশের নজরে আসে তাঁর কার্যকলাপ। ইউটিউব চ্যানেলের জন্য তিনি দেশের বিভিন্ন জায়গায় তো বটেই পাকিস্তানেও নিয়মিত যাতায়াত ছিল তাঁর। মূলত, বিলাসবহুল জীবনযাপন এবং পাকিস্তানের বিভিন্ন আধিকারিকের সঙ্গে ঘনিষ্টতা তাঁকে সন্দেহের তালিকায় যুক্ত করে। পুলিশের নজরে আসে পাকিস্তান হাইকমিশনের অফিসে তার নিয়মিত যাতায়াত। চলতি বছরের মে মাসে হরিয়ানার হিসার থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, পাকিস্তান হাই-কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে তাঁর ঘনিষটতা। শুধু তাই নয়, একাধিকবার পাকিস্তানও গেছিলেন জ্যোতি।

পহেলগাঁও হামলা ও সিঁদুর অভিযানের পর গুপ্তচরবৃত্তির অভিযোগে দানিশকে দেশ ছাড়তে নির্দেশ দেয় দিল্লি। পুলিশি তদন্তে উঠে আসে, তাঁর সঙ্গেই দেশের নানা তথ্য শেয়ার করেছিলেন জ্যোতি। সেইসব তথ্যই উঠে এসেছে এই সুদীর্ঘ চার্জশিটে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের একাধিক এজেন্টের সঙ্গেও যোগাযোগ রাখতেন।

তদন্তকারীরা জানাচ্ছেন, গত বছর ১৭ এপ্রিল পাকিস্তানে যান জ্যোতি। ১৫ মে ভারতে ফেরার পর অল্প কিছুদিনের মধ্যেই ১০ জুন তিনি চিন সফরে যান। সেখান থেকে যান নেপালও। চার্জশিটে দাবি করা হয়েছে, কার্তারপুর করিডরের মাধ্যমে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ শরিফের সাক্ষাৎকারও নিয়েছিলেন জ্যোতি।

হরিয়ানা পুলিশের এক আধিকারিকের দাবি, পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সংঘাত চলাকালীনও পাকিস্তান হাই-কমিশনের এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন তিনি। যদিও সেনা অভিযানের বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য ছিল না বলেই জানিয়েছেন তিনি। এই বিষটিও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Post Views: 255

Continue Reading

Previous: ট্রাম্প-পুতিন বৈঠককে স্বাগত জানাল ভারত
Next: দক্ষিণবঙ্গে আগামী ৭ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা, মৎসজীবীদের জন্য কড়া সতর্কতা

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026

You may have missed

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.