Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গে আগামী ৭ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা, মৎসজীবীদের জন্য কড়া সতর্কতা

দক্ষিণবঙ্গে আগামী ৭ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা, মৎসজীবীদের জন্য কড়া সতর্কতা

Online Desk আগস্ট 17, 2025
Weather.jpg

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার কলকাতা-সহ মোট ৯ জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া আছড়ে পড়তে পারে কলকাতা-সহ প্রায় সব জেলাতেই।

এদিন কলকাতার আকাশ অংশত মেঘল থাকবে এবং কয়েক দফা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। যদি বৃষ্টি না হয়, তাহলে এই অস্বস্তি আরও বাড়বে।

১৭ থেকে ২১ অগস্টের মধ্যে বজ্রঝড়ের সঙ্গে প্রবল দমকা হাওয়া বইতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই খোলা জায়গায় থাকা বা মাঠে কাজ করা মানুষদের জন্য সতর্কবার্তা রয়েছে, কারণ বজ্রপাতের ঝুঁকি বাড়ছে।
৮ থেকে ২০ অগস্ট পর্যন্ত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলবর্তী এলাকায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তা বেড়ে ঘণ্টায় ৫৫ কিমি পর্যন্ত হতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার কড়া পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

এদিন উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বর্ষণের পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে আবার ভারী বর্ষণ শুরু হতে পারে।সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে। মঙ্গলবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বুধবার ফের দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

Post Views: 194

Continue Reading

Previous: ইউটিউবার জ্যোতির বিরুদ্ধে ২,৫০০ পাতার চার্জশিট ! ‘চরবৃত্তির প্রমাণ রয়েছে’, জানাল পুলিশ
Next: মহাকাশ জয় করে দেশের মাটিতে শুভাংশু, আবেগঘন বার্তা শেয়ার করেছেন তিনি

সম্পর্কিত গল্প

Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
Capture.JPG

ফিকে হয়ে যাচ্ছে লাল সূর্য, আত্মসমর্পণ করলেন মাও নেত্রী শকুন্তলা মাহাতো

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026

You may have missed

Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
Capture.JPG

ফিকে হয়ে যাচ্ছে লাল সূর্য, আত্মসমর্পণ করলেন মাও নেত্রী শকুন্তলা মাহাতো

Online Desk জুন 17, 2026
death.jpg

ভুবনেশ্বরের এইমস হাসপাতালের মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

Online Desk জুন 17, 2026
phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.