Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘কেন বঞ্চিত থাকবে উত্তরবঙ্গ ?’, সুকান্তর সঙ্গে একমত জয়ন্ত

‘কেন বঞ্চিত থাকবে উত্তরবঙ্গ ?’, সুকান্তর সঙ্গে একমত জয়ন্ত

Online Desk জুলাই 28, 2024
jayantaaaaaa.png

উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : ফের একবার উত্তরবঙ্গ ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি. এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের করা মন্তব্যে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে তরজা. তাঁর দাবি, উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করা হোক. এ নিয়ে একটি প্রস্তাব তিনি জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে. দলের অনেকেই তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন. জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায়ও সুকান্ত মজুমদারের সঙ্গে একমত.
ওঙ্কার বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাংসদ জানান, উওর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গ যুক্ত হলে সব থেকে বেশি লাভবান হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার. কারণ, কেন্দ্র উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ৯০ শতাংশ অর্থ প্রদান করে. সেই ক্ষেত্রে যদি উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত হয়, রাজ্য সরকারকে মাত্র ১০ শতাংশ অর্থ খরচ করতে হবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে। কয়েকদিনের মধ্যেই এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপি সাংসদরা সাক্ষাৎ করবেন বলেও জানান তিনি.

বিজেপি সাংসদ আরও বলেন, উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করতে পারলে, এই অঞ্চলে কর্মসংস্থান বাড়বে, আমাদের ছেলে মেয়েদের ভিন রাজ্যে কাজের জন্য ছুটতে হবে না আর।

প্রসঙ্গত, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি নিয়ে বিভিন্ন সময় সরব হয়েছে বিভিন্ন শিবির. দাবি উঠেছে বিজেপির অন্দরেও. তবে, এমন কোনও পরিকল্পনা নেই বলেও একাধিকবার স্পষ্ট করেছে গেরুয়া শিবির.

Post Views: 66

Continue Reading

Previous: প্যারিসে ভারতকে প্রথম পদক মনু ভাকেরের
Next: এক ধাক্কায় আড়াই গুণ! ভর্তি ফি বৃদ্ধির প্রস্তাব প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে, প্রতিবাদে SFI

সম্পর্কিত গল্প

trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.