Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিশ্বকাপের পরে ভারতের কোচ থাকবেন না দ্রাবিড়

বিশ্বকাপের পরে ভারতের কোচ থাকবেন না দ্রাবিড়

Online Desk জুলাই 19, 2023
1000285966.jpg

স্পোর্টস ডেস্ক :আগামী অক্টোবর থেকেই শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। সেখানেই টিম ইন্ডিয়ার যাত্রা শুরু হবে ৮ অক্টোবর। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। কিন্তু সেইসঙ্গেই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। শোনাযাচ্ছে ওডিআই বিশ্বকাপের পরই নাকি ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে যেতে চলেছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপের পরই নাকি ভারতীয় দলের সঙ্গে নিজের চুক্তি আর বাড়াতে চাননা রাহুল দ্রাবিড়।

২০২১ সালেই ভারতীয় দলের কোচের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। যদিও এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে সাফল্যের মুখ দেখেননি রাহুল দ্রাবিড়। এবার বিশ্বকাপের মঞ্চে তাঁর তত্ত্বাবধানেই নামতে চলেছে টিম ইন্ডিয়া। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল বিশ্বকাপে সাফল্য পায় কিনা তা এখন সময় বলবে। তবে এরপর আর চুক্তির মেয়াদ বাড়াতে চাননা রাহুল দ্রাবিড়। তবে ব্যক্তিগত কারণের জেরেই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যেতে চাইছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার।পরিবারকে সময় দেওয়ার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত রাহুল দ্রাবিড় সরকারীভাবে কিছু ঘোষণা করেননি। কিন্তু গুঞ্জনটা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের কোচ হওয়ার পর থেকেই দলের সঙ্গে বিভিন্ন জায়গায় সফর করতে হচ্ছে এই তারকা ক্রিকেটারকে। এই মুহর্তে টিম ইন্ডিয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন রাহুল দ্রাবিড়। শোনাযাচ্ছে সেই সফরের জেরেই নাকি ক্লান্ত হয়ে পড়েছেন রাহুল দ্রাবিড়। সেই কারণেই পরিবারের সঙ্গে সময় কাটতে পারছেন না তিনি। সেই কারণেই নাকি এবার কোচের দায়িত্ব থেকে অব্যহতি চান তিনি।

Post Views: 80

Continue Reading

Previous: প্রকাশ করতে হবে ওএমআর শিট, ববিতা সরকার মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল ডিভিশন বেঞ্চে
Next: ‘খেলা নয়, নিয়োগ চাই’ স্লোগানে ফুটবল নিয়ে মিছিল বঞ্চিত চাকরিপ্রার্থীদের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.