স্পোর্টস ডেস্ক :———–সম্প্রতি দ্রোনাচার্য্য পুরস্কার পেয়েছেন টেবিল টেনিস কোচ জয়ন্ত পুসিলাল। পদ্মশ্রী মৌমা দাস, অনিন্দিতা চক্রবর্তী,অনির্বাণ নন্দী, ধ্যানচাঁদ পুরস্কার পাওয়া অরূপ বসাকরা তার হাতে তৈরী। এদিন বিধাননগরে এক অনুষ্ঠানে তারা মৌমা দাসেরা সংবর্ধনা দিল তাঁদের গুরুকে। প্রত্যেকেই গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তবে জয়ন্ত এখন কিডনি সমস্যায় জর্জরিত। তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। সেই জন্য নিজের তার ছাত্র -ছাত্রীদের কাছে আবেদন করলেন কিডনি প্রতিস্থাপন করার। এদিন জয়ন্ত জানালেন, ‘শারীরিক অবস্থা ভীষণ খারাপ। সেই সঙ্গে আর্থিক ভাবেও খারাপ জায়গায় দাঁড়িয়ে। এমন কঠিন সময়ে চাইব, আমার ছাত্রছাত্রীরা যেন আমার পাশে দাঁড়ায়। তা হলে হয়তো…সপ্তাহে দু’বার আমার ডায়ালাইসিস করাতে হয়।’এদিন মৌমা দাস বললেন,’আমি বা আমরা যা কিছু হয়েছি সব স্যারের জন্য। স্যারের পাশে সবসময় থাকব আমরা। কথা দিচ্ছি উনার কিডনি প্রতিস্থাপন করার ব্যবস্থা আমরা করব।’
