Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ডুয়ার্সের জঙ্গলে তিন মাসের জন্য বন্ধ পর্যটন, শুরু বন্যপ্রাণীর প্রজনন ঋতু

ডুয়ার্সের জঙ্গলে তিন মাসের জন্য বন্ধ পর্যটন, শুরু বন্যপ্রাণীর প্রজনন ঋতু

Online Desk জুন 13, 2025
ALIPUR.png

ওঙ্কার ডেস্ক : প্রতিবছর বর্ষার সময়, ১৬ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, তিন মাস সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। এই সময় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের প্রজননকাল হওয়ায় জঙ্গল সাফারি, হাতি সাফারি সহ সমস্ত পর্যটন কার্যক্রম বন্ধ রাখা হয়।

আর মাত্র তিন দিন বাকি। তারপরই প্রতিবছরের মতো তিন মাসের জন্য বন্ধ হয়ে যাবে ডুয়ার্সের সংরক্ষিত বনাঞ্চল। তার আগেই জঙ্গলের টানে পর্যটকদের উপচে পড়া ভীড় চোখে পড়ছে জলদাপাড়ার ও নেওড়া ভ্যালি জুড়ে। বিশেষ করে জলদাপাড়ার পর্যটনকেন্দ্রগুলিতে ভিড় সামলানো দায় পরেছে প্রশাসনের। এই সময় তীব্র গরম আবার কখনও বৃষ্টির কারনে নিজেদের অবসর সময় কাটাতে পাহাড়, জঙ্গল, সমুদ্রে দলে দলে ভীড় করেন পর্যটকেরা। বর্ষার কারনে মাঝে মাঝে ধস নামার জন্যই অনেক পর্যটক-ই এবার পাহাড়ের বদলে জঙ্গলকেই বেছে নিয়েছেন ঘুরতে যাবার জায়গা হিসাবে। তাঁরা ভীড় জমাচ্ছেন জলদাপাড়া, গোরুমারা, ডুয়ার্সে।

গোরুমারা অভয়ারণ্যের ডিএফও দ্বিজাপ্রতীম সেন জানিয়েছেন, “এই সময়টা বনের নিজস্ব পুনরুজ্জীবন এবং প্রাণীদের প্রজননের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই জঙ্গলে নিরবতা বজায় রাখতে সব ধরনের পর্যটন বন্ধ রাখা হয়”। জঙ্গলের এই বার্ষিক ‘বিরতি’ বনদপ্তরের মতে, জঙ্গলের বাস্তুতন্ত্রকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে বন্ধের আগে শেষ ক’দিনে জঙ্গলে বেড়াতে আসা পর্যটকদের সংখ্যা ছুঁয়েছে রেকর্ড।

Post Views: 139

Continue Reading

Previous: মুখমন্ত্রীর নির্দেশ অমান্য করে বালি পাচার ! কী করছে প্রসাসন ?
Next: এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিমান বীমা দাবি হতে পারে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.