Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ডুরান্ড কাপের সূচি প্রকাশ উদ্বোধনী ম্যাচে মোহনবাগান

ডুরান্ড কাপের সূচি প্রকাশ উদ্বোধনী ম্যাচে মোহনবাগান

Online Desk জুলাই 13, 2024
Screenshot_2024-07-11-07-24-40-44_e307a3f9df9f380ebaf106e1dc980bb6.jpg

স্পোর্টস ডেস্ক : ডুরান্ড কাপের গ্রুপবিন্যাস হয়েছিল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশিত হল। বিশ্বের অন্যতম প্রাচীন এই ফুটবল টুর্নামেন্টে একই গ্রুপে আছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। টানা তৃতীয়বার কলকাতার দুই প্রধানকে ডুরান্ড কাপে একই গ্রুপে রাখা হয়েছে। ফলে ডুরান্ড কাপে গ্রুপ পর্যায়ে ফের কলকাতা ডার্বির স্বাদ পেতে চলেছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। ১৮ অগাস্ট সন্ধে সাতটায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে ডুরান্ড কাপে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ও রানার্স ইস্টবেঙ্গল। ১৪ অগাস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের প্রিলিমিনারি স্টেজে তুর্কমেনিস্তানের এফসি অলটিন আসিরের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। এর তিনদিন পরেই কলকাতা ডার্বি খেলতে হবে ক্লেইটন সিলভা, নাওরেম মহেশ সিংদের।২৭ জুলাই কলকাতায় ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে ডাউনটাউইন এফসি-র মুখোমুখি হচ্ছে গতবার চ্যাম্পিয়ন মোহনবাগান । ২৯ জুলাই প্রথম ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিমের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ৭ অগাস্ট দ্বিতীয় ম্যাচে ডাউনটাউন এফসি-র বিরুদ্ধে খেলবে লাল-হলুদ ব্রিগেড। ৮ অগাস্ট দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিমের বিরুদ্ধে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর ১৮ অগাস্ট কলকাতা ডার্বি।২৮ জুলাই প্রথম ম্যাচে ইন্টার কাশীর মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ৬ অগাস্ট দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং। ১৩ অগাস্ট তৃতীয় ম্যাচে ইন্ডিয়ান নেভি ফুটবল টিমের মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড। কলকাতার তিন প্রধানই অতীতে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এবারও ট্রফি কলকাতাতেই থাকবে বলে আশাবাদী বাংলার ফুটবলপ্রেমীরা। তবে ডুরান্ড কাপ সেমি-ফাইনাল, ফাইনালের আগে কলকাতা ডার্বির দিকে নজর থাকছে দুই দলের সমর্থকদের।

Post Views: 69

Continue Reading

Previous: আড়িয়াদহকাণ্ডের ছায়া এবার কোচবিহারে !
Next: সর্বকালের উত্তাপহীন ডার্বি হতে চলেছে শনিবার

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.