Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এফসি গোয়াকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান

এফসি গোয়াকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান

Online Desk সেপ্টেম্বর 1, 2023
WhatsApp-Image-2023-09-01-at-08.44.39.jpeg

স্পোর্টস ডেস্ক: যুবভারতী ক্রীড়াঙ্গনে তুমুল লড়াইয়ের পর এফসি গোয়াকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে উঠল মোহনবাগান সুপার জায়ান্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে এক গোলে পিছিয়ে থাকার পরেও পরপর দু’গোল করে নির্ধারিত সময়েই ২-১-এ জিতে খেতাবী লড়াইয়ে নামার যোগ্যতা অর্জন করে নিল তারা।ব্যবধান বাড়ানোর উদ্দেশ্যে ৭০ মিনিটের মাথায় কামিংসকে তুলে মনবীরকে নামান মোহনবাগান কোচ। ৭৮ মিনিটে আশিকের জায়গায় লিস্টন কোলাসোকেও নামানো হয় এবং একই সঙ্গে রক্ষণকে আরও আঁটোসাঁটো করার জন্য অনিরুদ্ধ থাপার জায়গায় নামানো হয় ব্রেন্ডান হ্যামিলকে।

ম্যাচের শেষ দশ মিনিটে লড়াই আরও জমে ওঠে, দুই দলই আরও মরিয়া হয়ে ওঠায়। ৮১ মিনিটের মাথায় জয় গুপ্তার জোরালো দূরপাল্লার শট গোলে ঢোকার মুহূর্তে তালুবন্দী করে ফেলেন বিশাল। এ দিন সারা ম্যাচেই জয়ের পারফরম্যান্স ছিল নজর কাড়ার মতো। ৮৬ মিনিটে মনবীর ও ৮৭ মিনিটে সহাল গোলের সুযোগ পেলেও গোয়ার রক্ষণের তৎপরতায় দু’বারই ব্যর্থ হন তাঁরা।

আট মিনিটের বাড়তি সময়ের শুরুতেই ডান দিকের উইং থেকে আসা ফ্রি কিকে হেড করে যে গোলের চেষ্টা করেন জয়, তা দুর্দান্ত ক্ষিপ্রতায় বিশাল আটকে না দিলে হয়তো এই সেমিফাইনালও টাই ব্রেকারে গড়াত। তবে নোয়া ফের চেষ্টা করেন গোলের। কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়দের ভীড়ে আটকে যান। এই সময়ে সহালও ডানদিক দিয়ে উঠে বক্সে ক্রস পাঠালেও সাদিকুর দূর্বল শটে সে যাত্রায় সাফল্য পায়নি তারা। একেবারে শেষ মিনিটে রাওলিন বক্সের বাইরে থেকে জোরালো শট নেন গোলে, যা অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এর পরে আর ফল বদলানোর সুযোগ ছিল না এফসি গোয়ার পক্ষে।

Post Views: 65

Continue Reading

Previous: বেজে গেছে ফাইনালে ডার্বির দামামা, কবে কোথায় কীভাবে পাবেন ডার্বির টিকিট জেনে নিন
Next: মহামেডান মাঠে উত্তেজনা, মৃত্যু সমর্থকের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.