Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রণক্ষেত্র মণিপুর থেকে সরছে ডুরান্ড

রণক্ষেত্র মণিপুর থেকে সরছে ডুরান্ড

Online Desk জুলাই 17, 2023
1000285857.jpg

স্পোর্টস ডেস্ক : হিংসা অশান্তি বজায় রয়েছে। এই অবস্থায় আসন্ন ১৩৩ তম ডুরান্ড কাপের ম্যাচ সেখানে হবে না ।

এই প্রসঙ্গে ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের লেফটেন্যান্ট জেনারেল আরপি কালিটা বলেছেন, “গত বছর মণিপুরে সাফল্যের সঙ্গে ডুরান্ড কাপের ম্যাচ আয়োজন করেছিলাম। কিন্তু এবার সেখানকার যা পরিস্থিতি তাতে কোনও ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে আমরা নিশ্চিত পরের বছর আবার মণিপুরে ডুরান্ডের ম্যাচ আয়োজন করতে পারব।”
গত বছর মণিপুরের ইম্ফলে ডুরান্ড কাপ উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রতিযোগিতার ১০টি ম্যাচ হয়েছিল সেখানে। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মণিপুরেরই দু’টি দল নেরোকা এফসি ও ট্রাউ এফসি। সেই প্রতিযোগিতা দেখার জন্য রাজ্যে সমস্ত সরকারি অফিস ও স্কুলে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিল মণিপুর সরকার। এবারও ডুরান্ড কাপ উদ্বোধন হওয়ার কথা ছিল ইম্ফলে। কিন্তু হচ্ছে না ।

আগামী ৩ আগস্ট ডুরান্ড কাপের উদ্বোধন হবে অসমের গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। প্রথম ম্যাচে খেলবে নর্থইস্ট ইউনাইটেড ও শিলং লাজং।৩ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর অবধি হবে ডুরান্ড কাপ।আসামের কোকড়াঝাড় এবং মেঘালয়ের শিলং-এও ডুরান্ড কাপের ম্যাচগুলি আয়োজন করা হবে বলে জানা যায়। গতবারের থেকে এবারে প্রতিযোগিতায় দলের সংখ্যা বেড়েছে। গতবার ২০ টি দল নিয়ে আয়োজিত হয় ডুরান্ড কাপ। এবার ২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে প্রাচীনটুর্নামেন্ট।

Post Views: 119

Continue Reading

Previous: ভাঙড়ে যেতে বারবার বাধা পেয়ে হাইকোর্টের দ্বারস্থ নওশাদ সিদ্দিকী
Next: আলিপুর চিড়িয়াখায় বাঘের এনক্লোজারে ৫০টি চন্দনের চারা রোপন

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.