Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিরক্ত হলেও ডার্বি জিতেই জবাব দিতে চান অস্কার

বিরক্ত হলেও ডার্বি জিতেই জবাব দিতে চান অস্কার

Online Desk অক্টোবর 30, 2025
SP2.jpg

স্পোর্টস ডেস্ক : ডেম্পো ম্যাচ ড্র করে আত্মবিশ্বাস থেমে গেছিল ইস্টবেঙ্গলের। কিন্তু মোহনবাগানও ডেম্পো ম্যাচে আটকে যাওয়ায় অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলে। তারা চেন্নাই ম্যাচ জেতায় ড্র করলেই নকআউটে যাবে। যদিও লাল হলুদ কোচ অস্কার ব্রুজো জেতা ছাড়া কিছু ভাবছেন না। অস্কার বললেন, “ডার্বির জন্য আমরা তৈরি আছি। আর এটা সম্ভব হয়েছে, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলতে গিয়ে। ফতোরদার মাঠ ভারতের বাকি মাঠগুলোর থেকে আলাদা। এই মাঠ ৬৬ মিটার চওড়া। মনে হয় এফসি গোয়ার এএফসি ম্যাচের জন্য এমন করা হয়েছে। এখানকার মাঠ বেশ শক্ত। তুলনায় বাম্বোলিনের মাঠ ভালো। তবে যাই হোক না কেন, মোহনবাগানের বিরুদ্ধে জিততে চাই। দেশের সেরা দল মোহনবাগান। কিন্তু গত এক বছরে আমরা দুই দলের মধ্যে ব্যবধান কমাচ্ছি। তবে টানা ম্যাচ খেলায় সমস্যা তৈরি হচ্ছে। মোহনবাগানের ক্ষেত্রেও একই সমস্যা তৈরি হচ্ছে। এক্ষেত্রে দুই দলের পরিস্থিতিই এক। ওদের একটাই সুবিধা, ওরা এই মাঠে খেলেছে।”

এছাড়া অস্কার বললেন, “আমাদের দলে ভারসাম্য রয়েছে। আমরা রক্ষণাত্মক ফুটবল খেলব না। খেলায় যাতে ভারসাম্য বজায় থাকে, তারই চেষ্টা থাকবে। মোহনবাগানের ভারতীয় ফুটবলাররা খুবই ভালো। ওদের আটকাতে আমাদের মধ্যে বোঝাপড়া বাড়াতে হবে।। এখন ডার্বি করার প্রবণতা আছে আয়োজকদের। গত ১১ টা ম্যাচে ৩ টে ডার্বি। তবে আমরা তৈরী লড়াই হবে। “ইস্টবেঙ্গল কোচ আরও বলেন, “মোহনবাগান এই মুহূর্তে ভালো খেলছে। তবে আমরাও তৈরি রয়েছি। জানি যে, ড্র করলেই সেমিফাইনালে যাওয়া যাবে। কিন্তু ড্রয়ের ভাবনা আমাদের ড্রেসিংরুমে নেই। কেবলমাত্র জেতার কথাই ভাবছি।৭২ ঘন্টার মধ্যে ম্যাচ খেলা সহজ নয় তবে অজুহাত দেবো না। মাঠে প্রমাণ করবো।”

Post Views: 85

Continue Reading

Previous: ডার্বি জেতাই টার্গেট বাগানের
Next: কোচ হিসেবে অভিষেকেই ভরসা নাইটদের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.