Skip to content
অক্টোবর 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মহালয়ার ইডেনে মোদীর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা, থাকতে পারেন শাহ

মহালয়ার ইডেনে মোদীর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা, থাকতে পারেন শাহ

Online Desk অক্টোবর 2, 2026
1000344392.jpg

ওঙ্কার ডেস্ক: দেবীপক্ষের সূচনায় ইডেন গার্ডেন্সে বড়সড় আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা ছিল। চক্ষুদান-সহ একাধিক কর্মসূচিতেও তাঁর অংশ নেওয়ার কথা ছিল বলে জানা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনায় বদল আসতে পারে। সূত্রের খবর, মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে নাও দেখা যেতে পারে প্রধানমন্ত্রীকে। তাঁর পরিবর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে খবর।

আগামী ১০ অক্টোবর মহালয়া। ওই দিনই দুর্গাপুজোর সূচনাকে কেন্দ্র করে ইডেনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর হাত দিয়ে চক্ষুদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হওয়ার কথা ছিল। এর আগে রেড রোড ধরে আয়োজন করা হবে পুজোর শোভাযাত্রা। আলোকসজ্জায় সেজে উঠবে গোটা এলাকা। শোভাযাত্রায় অংশ নেবে ২৩টি জেলা। প্রতিটি জেলা থেকে তুলে ধরা হবে আলাদা নৃত্যকলা। এর মাধ্যমে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

ইডেনেও থাকছে একাধিক আকর্ষণ। প্রায় এক হাজার মহিলার উলুধ্বনিতে মুখরিত হবে স্টেডিয়াম চত্বর। একই সঙ্গে বাজবে প্রায় ১০ হাজার ঢাক। আয়োজকদের আশা, এই আয়োজন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিতে পারে। স্টেডিয়াম প্রদক্ষিণের সময় পুজোর গান পরিবেশন করার কথা রয়েছে গায়িকা শ্রেয়া ঘোষালের। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, চক্ষুদানের পর গাড়িতে করে গোটা স্টেডিয়াম ঘুরে দেখার কথা ছিল প্রধানমন্ত্রীরও। কিন্তু প্রধানমন্ত্রীর সম্ভাব্য অনুপস্থিতিতে সেই পরিকল্পনাতেও পরিবর্তন আসতে পারে। সংস্কৃতি দফতর সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিএবি কর্তাদের বৈঠক হয়। সূত্রের দাবি, সেই বৈঠকেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মহালয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন না। তাঁর পরিবর্তে অমিত শাহ আসতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি।

Continue Reading

Previous: অবশেষে বক্সায় ফিরল বাঘ, গভীর অরণ্যে ছাড়া হল তিন বছরের বাঘিনী
Next: দুর্গাপ্রতিমা নিয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মহারাষ্ট্রে মৃত ৭

সম্পর্কিত গল্প

1000386756.webp

দুর্গাপ্রতিমা নিয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মহারাষ্ট্রে মৃত ৭

Online Desk অক্টোবর 2, 2026
1000386752.jpg

অবশেষে বক্সায় ফিরল বাঘ, গভীর অরণ্যে ছাড়া হল তিন বছরের বাঘিনী

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-40.webp

পুজো পাস কাণ্ডে বিস্ফোরক ইডি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার অ্যাকাউন্টে টাকা গিয়েছে বলে দাবি, কটাক্ষ দিলীপের

Online Desk অক্টোবর 2, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-02-at-5.53.51-PM.jpeg

সাম্বা আবেগ থাকলেও ঐতিহাসিক ম্যাচে টিকিট বিক্রি তলানিতে

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-44.webp

আবাস, উজ্জ্বলা থেকে কিষাণ সম্মান নিধি, এক ছাদের তলায় একাধিক পরিষেবা, উখড়ায় ‘সেবা সেতু’

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-45.webp

অন্নপূর্ণা বিতর্কে তাণ্ডব! সেবা সেতু প্রকল্পে চেয়ার ভাঙচুরের অভিযোগ! জেলায় জেলায় ক্ষোভ মহিলাদের

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-46.webp

দুর্গাপুরে এবার অযোধ্যার রাম মন্দির, ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে জেলার পুলিশ কমিশনারেট

Online Desk অক্টোবর 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.