Skip to content
অক্টোবর 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • দুর্গাপ্রতিমা নিয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মহারাষ্ট্রে মৃত ৭

দুর্গাপ্রতিমা নিয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মহারাষ্ট্রে মৃত ৭

Online Desk অক্টোবর 2, 2026
1000386756.webp

ওঙ্কার ডেস্ক: টেম্পোয় চাপিয়ে দুর্গাপ্রতিমা নিয়ে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে। বৃহস্পতিবার গভীর রাতে অমরাবতী জেলার সামরুদ্ধি হাইওয়েতে ঘটে দুর্ঘটনাটি। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও ১৯ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

রিপোর্ট অনুসারে, দুর্গাপ্রতিমা নিয়ে বর্ধার দিকে যাচ্ছিল টেম্পোটি। রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে ধামনগাঁও স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি আচমকা টেম্পোটিকে সামনে থেকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত ছিল অত্যন্ত জোরালো। যার ফলে দুমড়ে-মুচড়ে যায় টেম্পোটি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারাও। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ধামাঙ্গা রেলওয়ে পুলিশ এবং স্থানীয় থানার পুলিশ আহতদের উদ্ধার করে ধামাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁদের চিকিৎসা শুরু হয়। অমরাবতী গ্রামীণ পুলিশের সুপার নিকেতন কদম জানিয়েছেন, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৯। তাঁদের মধ্যে দু’একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আরও ১৬ থেকে ১৭ জন সামান্য আহত হয়েছেন। বর্তমানে তাঁদের অবস্থা বিপদমুক্ত বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Continue Reading

Previous: মহালয়ার ইডেনে মোদীর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা, থাকতে পারেন শাহ
Next: জ্ঞানেশ বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ কমিশনের, বাদ পড়া ১৩ কোটি ভোটারকে ফেরাতে বিএলও-দের বিশেষ নির্দেশ

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-10-02-at-5.53.51-PM.jpeg

সাম্বা আবেগ থাকলেও ঐতিহাসিক ম্যাচে টিকিট বিক্রি তলানিতে

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-44.webp

আবাস, উজ্জ্বলা থেকে কিষাণ সম্মান নিধি, এক ছাদের তলায় একাধিক পরিষেবা, উখড়ায় ‘সেবা সেতু’

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-46.webp

দুর্গাপুরে এবার অযোধ্যার রাম মন্দির, ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে জেলার পুলিশ কমিশনারেট

Online Desk অক্টোবর 2, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-02-at-5.53.51-PM.jpeg

সাম্বা আবেগ থাকলেও ঐতিহাসিক ম্যাচে টিকিট বিক্রি তলানিতে

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-44.webp

আবাস, উজ্জ্বলা থেকে কিষাণ সম্মান নিধি, এক ছাদের তলায় একাধিক পরিষেবা, উখড়ায় ‘সেবা সেতু’

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-45.webp

অন্নপূর্ণা বিতর্কে তাণ্ডব! সেবা সেতু প্রকল্পে চেয়ার ভাঙচুরের অভিযোগ! জেলায় জেলায় ক্ষোভ মহিলাদের

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-46.webp

দুর্গাপুরে এবার অযোধ্যার রাম মন্দির, ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে জেলার পুলিশ কমিশনারেট

Online Desk অক্টোবর 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.