Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার সঙ্গে ফোনে কথা ওড়িশার মুখ্যমন্ত্রীর, চান দোষীদের কঠোর শাস্তি

দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার সঙ্গে ফোনে কথা ওড়িশার মুখ্যমন্ত্রীর, চান দোষীদের কঠোর শাস্তি

Online Desk অক্টোবর 14, 2025
odisha-cm.jpg

ওঙ্কার ডেস্ক: দুর্গাপুরকাণ্ডে নির্যাতিতা তরুণীর সঙ্গে ফোনে কথা বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। সেই সঙ্গে মোহনচরণ জানিয়েছেন, দোষীরা যাতে শাস্তি পায় সে জন্য সব জায়গা থেকে চাপ তৈরি করা হবে।

সূত্রের খবর, সোমবার নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেন মোহন। এদিনই তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে দুর্গাপুরে যান ওড়িশা মহিলা কমিশনের প্রধান শোভনা মোহান্তি। সেই সময় নির্যাতিতা, তাঁর পরিবার এবং মোহান্তির সঙ্গে ফোনে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। গণধর্ষণকাণ্ডে যাতে দোষীরা শাস্তি পায়, সে জন্য সর্বস্তর থেকে চাপ তৈরি করা হবে বলে ওড়িশার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। নির্যাতিতা এবং তাঁর পরিবারের সঙ্গে মোহন ফোনে যা কথা বলেছেন, সেই ফোনালাপের একটি অংশ সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে ওড়িশার মুখ্যমন্ত্রীর অফিস। সেখানে নির্যাতিতা তরুণীর উদ্দেশে মোহন বলেন, ‘ওড়িশা সরকার আপনার সঙ্গে রয়েছে। আমরা সব কিছু দেখে নেব। অধৈর্য হবেন না। মনে সাহস রাখুন।’

উল্লেখ্য, নির্যাতিতাকে বাংলা থেকে ওড়িশায় নিয়ে যেতে চান তাঁর বাবা। এ বিষয়ে মোহনচরণ মাঝি বলেন, একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী আপনি, তাই অন্য কলেজে স্থানান্তর কী ভাবে করা যায়, সে বিষয়ে আমাকে জানতে হবে। আমি ইতিমধ্যে অফিসারদের এই বিষয়ে খতিয়ে দেখতে বলেছি। অন্য দিকে, এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দুই অভিযুক্ত শেখ নাসিরুদ্দিন ও শেখ রিয়াজউদ্দিনকে নিয়ে পুলিশ পৌঁছয় বিজাড়া গ্রামে। অভিযুক্তদের বাড়ি থেকে বেশ কিছু পোশাক করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, নারকীয় ঘটনার দিন তারা যে পোশাক পরেছিল, পুলিশ সেই বস্ত্র উদ্ধার করেছে। পোশাকগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।

ভিডিও দেখুন-

Post Views: 115

Continue Reading

Previous: ভোটের আগে ফের দলবদলের হিড়িক ! ঝাড়গ্রামে বড় ভাঙন সিপিএম ও বিজেপি থেকে তৃণমূলে ৩৫০ জন
Next: জম্মুকাশ্মীরের কুপওয়ারায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু দুই জঙ্গির

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.