ওঙ্কার ডেস্ক: ২৮ জুলাই, সোমবার রাতে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ও তার পাশ্ববর্তী দ্বীপ এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২, এমনটাই এক বিবৃতিতে জানিয়েছে জার্মান সেন্টার ফর জিওসায়েন্স। কম্পনের উৎসস্থল ভূগর্ভ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে বলে জানানো হয়েছে সেন্টারের তরফ থেকে। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা ইন্ডিয়ান পাত এবং ইউরেসিয়ান পাতের মাঝে এমনভাবে জটিল অভিসারী পাত সীমানায় অবস্থিত যা ঐ এলাকাকে প্রবল ভূমিকম্প প্রবন বানায়। এদিন ভূমিকম্পেরর পর সুনামিরও আভাস জানিয়েছে জার্মান সেন্টার ফএ জিওসায়েন্স।
কম্পনের জেরে এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পরে। উপকূল এলাকা গুলি তে কম্পন অনুভুত হয় বলে খবর। কম্পন অনুভূত হওয়ার পরই এনসিএস তাদের এক্স হ্যান্ডেলে ভূমিকম্প বিষয়ক সতর্কবার্তা জারি করেছে। মানুষজনকে সাবধান থাকতে বলা হয়েছে বিশেষ করে উপকুলবর্তী এলাকায় জারি হয়েছে সুনামির তীব্র সতর্কবার্তা।
উল্লেখ্য এমাসের ১০ এবং ১১ তারিখে কেঁএপে ওঠে দেশের রাজসধানী দিল্লি। সেই কম্পনের উৎসস্থল হারিয়ানার ঝজ্জরে, যে দিল্লি থেকে প্রায় ৬০ কলোমিটার দূরে অবস্থিত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪।
