Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বেঙ্গালুরুকে হারাতে মরিয়া কুয়াদ্রাত

বেঙ্গালুরুকে হারাতে মরিয়া কুয়াদ্রাত

Online Desk সেপ্টেম্বর 14, 2024
FB_IMG_1726260132507.jpg

স্পোর্টস ডেস্ক :গত মরশুমে বেঙ্গালুরুর কাছে হারের পর ফিরতি লিগে তার বদলা নিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল এফসি। এ বার সুনীল ছেত্রীদের বিরুদ্ধে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চান ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাত। শনিবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে চলতি আইএসএলের প্রথম ম্যাচে নামছে তারা। আইএসএলে কখনও যা করতে পারেনি তারা, সেই প্রথম ম্যাচে জয় দিয়েই শুরু করতে চান লাল-হলুদ কোচ। কিন্তু প্রতিপক্ষকেও যথেষ্ট সমীহ করছেন। গতবার তারা লিগ তালিকার দশ নম্বরে শেষ করেছিল বলে কোনও ভাবেই খাটো করে দেখতে চান না নিজের প্রাক্তন ক্লাবকে।

প্রতিপক্ষকে নিয়ে কুয়াদ্রাত সাংবাদিকদের বলেন, “ওদের দলে দুর্দান্ত খেলোয়াড় রয়েছে এবং ওরা ট্রান্সফার উইন্ডোতে ভাল দল গড়েছে। আমার মনে হয় শক্তিশালী দল ওরা। আমরা ভালভাবে লিগটা শুরু করতে চাই এবং তিনটি পয়েন্ট পাওয়াই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয”।

তাঁর দল যে সঠিক দিশার দিকেই এগোচ্ছে , তা জানিয়ে শৌভিক চক্রবর্তীদের কোচ বলেন, “আমরা ভবিষ্যতের জন্য একটি দল তৈরি করছি। আমি খুব আশাবাদী। ২-৩ বছরের চুক্তিতে খেলোয়াড়রা রয়েছে আমাদের দলে। এটাই আমাদের চ্যালেঞ্জ, দলের মধ্যে স্থিতিশীলতা আনা। আমরা সঠিক পথেই এগোচ্ছি। আমরা কোনও বার প্লে-অফে পৌঁছতে পারিনি ঠিকই, তবে এ বার আমাদের দলে যে খেলোয়াড়রা আছে, তারা আমাদের এই লক্ষ্যে পৌঁছে দিতে পারে”।

ডুরান্ড কাপে শিলং লাজং এফসি-র কাছে হেরে ছিটকে যেতে হয় তাদের। সেই হারের প্রভাব লিগ অভিযানের শুরুতে পড়বে না বলেই মনে করেন কুয়াদ্রাত। বলেন, “দলে এ বার অনেক নতুন ফুটবলার এসেছে। ওদের মানিয়ে নিতে একটু সময় লাগছে। ডুরান্ডে শিলংয়ের বিরুদ্ধে ছ’জন নতুন ফুটবলার খেলেছিল। ওই টুর্নামেন্টে জিততে পারিনি ঠিকই। তবে ধীরে ধীরে সকলে মানিয়ে নিয়েছে। আশা করি, আইএসএলে সেই সমস্যা হবে না। দল একজোট হয়েই খেলবে।”

লিগ শুরুর আগেই সম্প্রতি শাস্তির আওতায় পড়েছেন তাঁর দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলি। তাই আপাতত তাঁকে ছাড়াই খেলতে হবে ইস্টবেঙ্গলকে। এই প্রসঙ্গে কুয়াদ্রাত বলেন, “আমার সঙ্গে ওর কথা হয়েছে। আনোয়ার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। খুব ভাল অনুশীলন করছে। তবে ও প্রথম ম্যাচে খেলবে না। তাই বাকি খেলোয়াড়দের নিয়েই আমাদের পরিকল্পনা করতে হবে”।

আসলে অন্য সব কিছু বাদ দিয়ে অনুশীলন ও খেলায় বেশি মন দিতে চান লাল-হলুদের স্প্যানিশ কোচ। বলেন, “এগুলো আমাদের হাতে নেই। আমাদের হাতে যা আছে, তা হল শক্তিশালী হওয়ার চেষ্টা করা। আমরা কোনও অজুহাত দিতে চাই না। আমরা শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করছি”।

ইস্টবেঙ্গল আগের চেয়ে অনেক উন্নতি করেছে বলে মনে করেন কুয়াদ্রাত। বলেন, “ট্রেভর মর্গ্যানের পর এবারই প্রথম একই কোচ রয়েছে দলে। সেই সময় ইস্টবেঙ্গল অনেকগুলো ট্রফি পেয়েছে। কিন্তু আমাদের জয়ের শতাংশ বেশি। গতবছর ৩৭ ম্যাচের মধ্যে আমরা ৪৫ শতাংশ ম্যাচ জিতেছি। এবার আরও ভাল খেলার চেষ্টা করব”।

Post Views: 105

Continue Reading

Previous: ডাক্তারদের ধর্না মঞ্চে মমতা, বললেন কর্মবিরতি প্রত্যহার করুন এবং আলোচনায় বসুন
Next: ২ গোলে এগিয়ে থেকেও ড্র, দলের খেলায় হতাশ মোলিনা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.