Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • হার দিয়ে লিগ শুরু করেও হতাশ নয় ইস্টবেঙ্গল

হার দিয়ে লিগ শুরু করেও হতাশ নয় ইস্টবেঙ্গল

Online Desk সেপ্টেম্বর 15, 2024
FB_IMG_1726347450493.jpg

স্পোর্টস ডেস্ক :হার দিয়ে লিগ শুরু করায় যে কোচের খুশি হওয়ার কথা নয়, সেটাই স্বাভাবিক। ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ খুশিও নন। তবে বেঙ্গালুরু এফসি-র কাছে এক গোলে হারের হতাশার মধ্যে দলের তরুণ ফুটবলারদের প্রশংসা শোনা গেল তাঁর মুখে।

শনিবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরুর তরুণ মিডফিল্ডার ভিনিথ ভেঙ্কটেশের দেওয়া ২৫ মিনিটের গোলে জয় দিয়ে আইএসএল ২০২৪-২৫ অভিযান শুরু করে সুনীল ছেত্রীর দল। এ দিন ইস্টবেঙ্গল রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যাচের বেশিরভাগ সময়ই তাদের চাপে রাখে বেঙ্গালুরু। প্রথমার্ধে তারাই দাপুটে ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালাল নামার পর লাল-হলুদ আক্রমণে ধার বাড়ে। কিন্তু প্রতিপক্ষের বক্সের মধ্যে বারবার ব্যর্থ হওয়ায় সমতা আনতে পারেননি লাল-হলুদ বাহিনী।

ম্যাচের পর কোচ কার্লস কুয়াদ্রাত সাংবাদিকদের বলেন, “আমরা পয়েন্ট পাওয়ার জন্য লড়াই করেছি। ম্যাচের শেষ দিকে যখন একজন কম নিয়ে খেলেছি, তখনও লড়াই করেছে ছেলেরা। অনেকগুলো ভাল সুযোগও তৈরি করেছি আমরা। কিন্তু সেগুলো গোলে পরিণত করতে পারিনি। ফুটবল এ রকমই। ফুটবলে এ রকম হয়েই থাকে”।

এ দিন সারা ম্যাচে ইস্টবেঙ্গলের আটটি শটের মধ্যে দু’টি ছিল লক্ষ্যে। একশোরও বেশি মিনিটে ২২টি ক্রস দেন মহেশ, নন্দকুমাররা। তা সত্ত্বেও গোলের দরজা খুলতে পারেনি। এই প্রসঙ্গে কুয়াদ্রাত বলেন, “আজ আমাদের ছেলেরা গোল করার অনেক চেষ্টা করেছে। বেঙ্গালুরুর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট পেলে ভাল হত। প্রতিপক্ষের বক্সে অনেকবার হানা দিয়েছে আমাদের ফুটবলাররা। শুরুটা আমরা খারাপ করিনি। যত দিন যাবে আমরা আরও উন্নতি করব”।

এ দিন প্রতিপক্ষকে বাড়তি চাপে ফেলতে ৭১ মিনিটের মাথায় ক্লেটন সিলভা এবং দুই তরুণ আক্রমণাত্মক ফুটবলার আমন সিকে ও পিভি বিষ্ণুকে নামান কুয়াদ্রাত। মাঠে নামার পরই বেঙ্গালুরুর বক্সে ঢুকে গোলে শটও নেন বিষ্ণু। কিন্তু তা সোজা গোলকিপার গুরপ্রীতের হাতে চলে যায়। এর পরে ডেভিড লালনসাঙ্গাও নামেন। ম্যাচের শেষ দিকে লাল-হলুদ বাহিনীর সাতজন আক্রমণাত্মক ফুটবলারকে মাঠে দেখা যায়।

দলের এই তরুণ ফুটবলারদের পারফরম্যান্সের প্রশংসা করে কুয়াদ্রাত বলেন, “আমাদের তরুণ ফুটবলাররা আজ ভাল খেলেছে। ওরা যেহেতু সদ্য কলকাতা লিগে খেলে এসেছে, তাই ওদের ফিটনেসও ভাল জায়গায় রয়েছে। ওরা যতটা পেরেছে জায়গা তৈরি করে তা কাজে লাগানোর চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত গোল করতে পারেনি। তবে দলের পক্ষে এটা একটা ভাল ইঙ্গিত। যার ফলে ভবিষ্যতে আমাদের উপকারই হবে”।

Post Views: 101

Continue Reading

Previous: কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ৩০ জুনিয়র ডাক্তার, কিছুক্ষনের মধ্যে বৈঠক শুরু
Next: সিএবির বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে সামি, জাদেজা

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.