Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • দল এবারে আরও বেশি সাফল্য পাবে আশাবাদী কুয়াদ্রাত

দল এবারে আরও বেশি সাফল্য পাবে আশাবাদী কুয়াদ্রাত

Online Desk সেপ্টেম্বর 5, 2024
IMG-20240904-WA0195.jpg

স্পোর্টস ডেস্ক :গত পাঁচ বছরে সেরা দল। বিদেশিরা ভাল। কোর দল ধরে রাখা হয়েছে। কোচও একই। তাই স্বভাবতই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি ইস্টবেঙ্গল। গতবছর চেষ্টা করেও শেষ ল্যাপে ব্যর্থতা। এবার অবশ্য খাতায় কলমে শক্তিশালী কলকাতার প্রধান। সুপার সিক্সের গণ্ডি পেরিয়ে চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করারও ক্ষমতা আছে। তবে এখনই এত দূরের টার্গেট সেট করতে চান না কার্লেস কুয়াদ্রাত। প্রথমে সুপার সিক্সের ছাড়পত্র সংগ্রহ টার্গেট। কুয়াদ্রাত বলেন, ‘গত পাঁচ বছরে প্রথমবার দল একটা ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আইএসএলে আমাদের পঞ্চম বছর। এবারই কোচ বদল হয়নি। আমাদের ক্লাবে স্থিতি এসেছে। শৌভিক, ক্লেইটন, হিজাজি সহ একাধিক ফুটবলার রয়েছে যারা গত বছর থেকে দলে আছে। অনেক বছর পরে একজন কোচ টানা ৩৫টি ম্যাচে কোচের পদে। এর আগে ট্রেভর জেমস মর্গ্যান এতদিন কোচের পদে ছিলেন। এই ঘটনা গত দশ বছরে হয়নি। আমাদের দল সঠিক দিশায় এগোচ্ছে। আমরা কঠিন প্রতিযোগিতার চ্যালেঞ্জ নিতে তৈরি। প্রথমে আমাদের লক্ষ্য সুপার সিক্সের যোগ্যতা অর্জন করা। তারপর মাত্র চারটে ম্যাচ বাকি থাকে। সেখানে যা কিছু হতে পারে। এবার যেমন ডুরান্ড ফাইনালে ফেভারিট হওয়া সত্ত্বেও নর্থ ইস্টের কাছে হেরে যায় মোহনবাগান। তাই এখন‌ই‌ চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবতে চাই না.সমর্থকদের সঙ্গে আমরাও ভীষণ আবেগপ্রবণ। নিশ্চয়ই ভালো ফল করব আমরা। গোটা দল আশাবাদী। অনেক ভালোমানের ফুটবলার রয়েছে আমাদের দলে। অনেকে আবার জাতীয় দলের হয়েও খেলতে ব্যস্ত। তারা ফিরলে দল আরও শক্তিশালী হবে। ছেলেরা প্রচুর পরিশ্রম করছে। আর অনুশীলন নিয়ে আমি যথেষ্ট খুশি। অনেক কঠিন ম্যাচ রয়েছে আমাদের সামনে। আপাতত সেদিকেই ফোকাস করছি।

Post Views: 90

Continue Reading

Previous: গীতা চন্দ্রনের নৃত্যে ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন
Next: RGKAR সেমিনার রুম সংলগ্ন জায়গা ভাঙার নির্দেশ দিয়েছিলেন সন্দীপ ঘোষ নিজেই

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.