Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এবারে আইএসএল ট্রফিকেই পাখির চোখ ইস্টবেঙ্গল কোচের

এবারে আইএসএল ট্রফিকেই পাখির চোখ ইস্টবেঙ্গল কোচের

Online Desk জুলাই 23, 2024
FB_IMG_1721736035972.jpg

স্পোর্টস ডেস্ক :গতবার আইএসএল শুরুর আগে কোচ বলেছিলেন, সেরা ছয়ের মধ্যে থেকে নক আউটে পৌঁছনোই প্রথম লক্ষ্য। কিন্তু এ বার সরাসরি আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার কথা শোনা যাচ্ছে তাঁর মুখে। বললেন, “জানি পরের মরশুম নিয়ে সমর্থকেরা প্রত্যেকেই খুব আগ্রহী। আমাদের দলে ভাল ভাল ফুটবলার এসেছে। তাই এ বার শুধু প্লে-অফে থেমে থাকতে চাই না। আইএসএল ট্রফি জিততে চাই। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে। প্রথমে ডুরান্ড কাপে ভাল খেলতে হবে। যে প্রতিযোগিতাতেই খেলি, জেতার চেষ্টা করতে হবে। দীর্ঘ দিন বাদে ভাল একটা দল হয়েছে আমাদের। গতবার ক্লাব ট্রফি জেতায় সমর্থকেরাও খুশি। আমরা আরও শক্তিশালী হতে চাই।”

দেশের ক্লাব টুর্নামেন্ট ছাড়াও এ বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এও খেলবে তারা, যার অভিযান শুরু হবে অগাস্টের ১৪ তারিখে টুর্নামেন্টের বাছাই পর্বের প্লে অফ ম্যাচ দিয়ে। সে দিন ঘরের মাঠে তারা নামবে তুর্কমেনিস্তানের এফসি আল্টিন আসিরের বিরুদ্ধে। এই টুর্নামেন্টের বাড়তি চ্যালেঞ্জ নিয়ে কুয়াদ্রাত বলেন, “এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আমরা ভারতের প্রতিনিধিত্ব করব। তাই এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। ভারতীয় ফুটবলে আমি সাত বছর ধরে আছি। এই দলটা আমার হাতে পড়া অন্যতম সেরা দল। প্রত্যাশার চাপ থাকবে আমাদের ওপর। কিন্তু ফুটবলে এটা থাকেই। সেই চ্যালেঞ্জ নিতেই হবে”।

গত মরশুমে ডুরান্ড কাপের গ্রুপ লিগে ডার্বি জয়ের পর কলিঙ্গ সুপার কাপেও চিরপ্রতিদ্বন্দ্বীদের হারায় তারা। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে কোনও ডার্বি জিততে পারেনি তারা। ডুরান্ড ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হেরেই রানার্স আপ হয় তারা। আইএসএলে প্রথমে ২-২ ড্র করার পর ১-৩-এ হেরে যায় ইস্টবেঙ্গল। এ বারও ডুরান্ড কাপের গ্রুপ লিগে মরশুমের প্রথম ডার্বি হতে চলেছে।

ডার্বির প্রসঙ্গ উঠলে কুয়াদ্রাত বলেন, “ডার্বির দিন যারা একে অপরের চেয়ে ভাল খেলে, তারাই জেতে। সে যে যেমনই দল তৈরি করুক বা প্রস্তুতি নিক না কেন। আমরা মোহনবাগানকে শ্রদ্ধা করি। আসলে, একটা বড় ক্লাব আর একটা বড় ক্লাবকে উন্নতি করতে সাহায্য করে। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনাও একে অপরকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে। টানা আট ম্যাচে হারের পর গত মরশুমে দু’বার মোহনবাগানকে হারিয়েছি। এ বারও সেই ধারা বজায় রাখতে চাই”।

দীর্ঘ মরশুমে, চোট-আঘাত, কার্ড-সমস্যা, ক্লান্তি- এ সব থাকবেই। তা খুব ভাল করেই জানেন কোচ। এই সব কারণে গত মরশুমে অনেক ভুগতেও হয়েছে ইস্টবেঙ্গলকে। তাই যারা নিয়মিত মাঠে নামবে, শুধু সেই দলই নয়, রিজার্ভ বেঞ্চকেও সমান শক্তিশালী করে তোলার চেষ্টায় রয়েছেন কুয়াদ্রাত। এ বার রিজার্ভ বেঞ্চ তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা জানতে চাইলে স্প্যানিশ কোচ বলেন, “দলবদলের সময়সীমা এখনও শেষ হয়ে যায়নি। আমরা আরও কিছু খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগে আছি। চোট-আঘাত, সাসপেনশন এগুলো ফুটবলের অঙ্গ। এগুলো ফুটবলে হয়েই থাকে। এ সব যে হবে, জানি। গতবারের চেয়ে এ বারের দল আরও ভাল হয়েছে। এখন দলকে আরও শক্তিশালী করে তোলার প্রক্রিয়া চলছে”।

Post Views: 57

Continue Reading

Previous: চলন্ত ফ্যান পড়ে গুরুতর আহত ৪ জন ছাত্রী
Next: কলকাতা পুলিশের কাছেও ড্র মোহনবাগানের

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.