Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইস্টবেঙ্গলকে ঘুরে দাঁড় করানোর বার্তা দিলেন বিনো জর্জ

ইস্টবেঙ্গলকে ঘুরে দাঁড় করানোর বার্তা দিলেন বিনো জর্জ

Online Desk অক্টোবর 5, 2024
IMG-20241003-WA0057.jpg

স্পোর্টস ডেস্ক :প্রথম তিন ম্যাচে হারের হতাশা কাটাতে শনিবার জামশেদপুর এফসি-র ঘরের মাঠে নামছে ইস্টবেঙ্গল এফসি। টানা তিন ম্যাচে হারের জেরে সদ্য দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত। তাই দলের প্রস্তুতির দায়িত্ব আপাতত সহকারী কোচ বিনো জর্জের ওপর।

জর্জের তত্ত্বাবধানেই তিন দিন ধরে প্রস্তুতি নেওয়ার পর জামশেদপুর রওনা হয় লাল-হলুদ বাহিনী। ইস্পাতনগরীতে যাওয়ার আগে দলের জয়ে ফেরা নিয়ে আশাবাদী তাদের ভারপ্রাপ্ত কোচ। লিগ তালিকায় ওপর দিকে থাকা জামশেদপুরের বিরুদ্ধে প্রথম পয়েন্ট অর্জন করার কঠিন চ্যালেঞ্জের প্রস্তুতি নিয়ে বিনো জর্জ সাংবাদিকদের বলেন, “দলের ফুটবলারদের ওপর আমার সম্পুর্ণ আস্থা আছে। যথেষ্ট ভাল মানের ফুটবলার ওরা। আমাদের দলও ভাল। নিজেদের স্টাইলে ভাল ফুটবল খেলব আমরা। দলের সবাই যথেষ্ট পরিশ্রম করছে এটা ঠিকই যে গত তিনটি ম্যাচে আমরা ভাল খেলতে পারিনি, অনেক ভুল করেছি। গত কয়েকদিন ধরে সেই ভুলগুলি শোধরানো হয়েছে। আমি জানি, আমাদের ছেলেরা আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবে। নিজেদের দায়িত্ব সম্পর্কে ছেলেরা ওয়াকিবহাল। ওরা জানে ওদের এখন কী করতে হবে”।

অতীতের ব্যর্থতা ভুলে দলের ফুটবলারদের উজ্জীবিত করাই যে এখন তাঁর কাজ, তা জানিয়ে জর্জ বলেন, “গত দেড় মরশুম ধরে কোচ কার্লস দলের যে ভিত গড়ে গিয়েছে আমাদের দলে, সে জন্য তার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। একটা ম্যাচ জিতলেই ইস্টবেঙ্গল ফের ছন্দে চলে আসবে। এখন আমার কাজ ওদের উজ্জীবিত করা এবং ওদের সেরাটা বের করে আনা”।

তিনি মনে করেন, লিগে এখনও অনেকটা পথ যাওয়া বাকি আছে। এই পথে দল ক্রমশ উন্নতি করবে। এই প্রসঙ্গে জর্জ বলেন, “আইএসএল দীর্ঘ লিগ এবং এখনও আমাদের ২১টি ম্যাচ বাকি আছে। খেলোয়াড়রা নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করছে। আমরা এ বছর একটা ভাল দল তৈরি করেছি। একটা জয় অর্জন করার জন্য অনেক খেটেছি আমরা। আশা করি, জামশেদপুরের বিরুদ্ধে আমরা ভাল খেলব এবং ম্যাচটা জিতব। প্রতিপক্ষকে শ্রদ্ধা করি আমরা। জামশেদপুর কলকাতার কাছেই। তাই এখানে আমাদের ঘরের মাঠের মতোই পরিবেশ। হোম ম্যাচের মতোই খেলব”।

সমর্থকদের পাশে থাকার অনুরোধ করে তিনি বলেন, “নিরন্তর আমাদের পাশে থাকার জন্য সমর্থকদের অনেক ধন্যবাদ। সবাইকে অনুরোধ করব, জামশেদপুরে এসে আমাদের সমর্থন করুন। আমরা আমাদের একশো শতাংশ দেব”।

Post Views: 94

Continue Reading

Previous: কলকাতার আইকনিক আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসবে লিগ্যাসি কালেক্টিভ অনন্য নকশী কাঁথার শিল্পকর্ম উন্মোচন করেছে
Next: প্রকাশ হল ‘প্রাত্যহিক জীবনে স্বামীজীর বেদান্ত’

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.