Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সর্বকালের উত্তাপহীন ডার্বি হতে চলেছে শনিবার

সর্বকালের উত্তাপহীন ডার্বি হতে চলেছে শনিবার

Online Desk জুলাই 13, 2024
FB_IMG_1720635878974.jpg

স্পোর্টস ডেস্ক -কলকাতা লিগের শততম ডার্বি। কতকিছুই না হতে পারত এই ডার্বি ঘিরে। ফিকে হয়ে যাওয়া কলকাতা লিগে একটা অক্সিজেন দিতে পারতো এই শততম ডার্বি। কিন্তু কোথাও কী!দুই দলের সমর্থকদের মধ্যে উন্মাদনা থাকলেও আইএফএ বা দুই দলের মধ্যেও সেই ডার্বি ভাবটাই নেই। ডার্বি হলে আগে দুটো দলের জয়েন্ট প্রেস কনফারেন্স আয়োজন করত আইএফএ। সেটা করতে আইএফএকে উদ্যোগ নিতে দেখা গেলো না। যদিও আইএফএ কর্তারা বলছেন প্রথম ডার্বি ইস্টবেঙ্গলের জয়ী দলের একমাত্র গোলদাতা নেপাল চক্রবর্তীর পরিবারের লোককে আনা হবে। বেশ এইটুকুই চমক। মরসুমের প্রথম ডার্বি জুনিয়র দল দুটো দলের খেললেও নামটা তো ইস্টবেঙ্গল আর মোহনবাগান ৬৬ হাজারের যুবভারতীর যদি ৫০ হাজার লোকও হয় তাহলেই অনেক। অন্তত ম্যাচের আগেরদিনের ছবি সেটাই বলছে। টিকিট নিয়ে উন্মাদনা কোথায়!অপরদিকে মোহনবাগান দল কলকাতা লিগকে যেমন গুরুত্ব দিচ্ছে না সেটা সকলে জানে। তবে ডার্বি বলে কথা। এদিন বিকালে যুবভারতীতে অনুশীলন করলো মোহনবাগান দল। দলের ফ্রি কিকে গোল করে বিখ্যাত শিভাজিত সিংয়ের হাটুতে চোট হালকা। তার খেলা নিয়ে সংশয়। অধিনায়ক হতে পারেন দীপেন্দু বিশ্বাস। এখনও দুটো ম্যাচে এগিয়ে থেকে জয় আসেনি। ডার্বিতে জয় চায় টিম বাগান।দলের কোচ ডেমি কার্ডজো জানালেন,’আমি ডার্বিতে দর্শকদের উন্মাদনা জানি। যে ভুলগুলো দুটো ম্যাচে হয়েছে সেগুলোর পুনরাবৃত্তি চাই না। আশা করছি দল ডার্বিতে ভালো খেলবে।’মোহনবাগান সচিব দেবাশিস দত্ত পুড়িতে ছুটি কাটাচ্ছেন ফলে তিনি আসবেন না।এদিকে ইস্টবেঙ্গল দল নিজেদের ঘরের মাঠেই অনুশীলন করলো। দেবজিৎ মজুমদার সহ অনেক সিনিয়রকে অনুশীলনে দেখা গেলো। তারা কি ডার্বিতে নামবেন! কোচ বিনো জর্জ বললেন,’ম্যাচের দিন ঠিক হবে। আপাতত সবাইকেই দেখে নিলাম।’ যুব লিগে ডার্বি জিতলেও কলকাতা লিগে প্রথমবার বিনো কোচিং করাবেন। বিনো বলছেন,’শততম ডার্বি হলেও ডার্বি সবসময় বড়ো লড়াই। গত দুটো ম্যাচে যেভাবে খেলেছি সেভাবে খেললে আশা করি জিততে পারব। ছেলেরা ছন্দে আছে আশা করছি ভালো ফল হবে।’

Post Views: 89

Continue Reading

Previous: ডুরান্ড কাপের সূচি প্রকাশ উদ্বোধনী ম্যাচে মোহনবাগান
Next: শিক্ষা-দুর্নীতি মামলায় চাকরি যাওয়া পরেশ কন্যা অঙ্কিতা অধিকারী এবার তৃণমূলের পদে

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.