Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজয়া সম্মিলনী ঘিরে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল এগরায় ! কটাক্ষ বিজেপির

বিজয়া সম্মিলনী ঘিরে ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল এগরায় ! কটাক্ষ বিজেপির

Online Desk অক্টোবর 13, 2025
Egra.jpg

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : বিজয়া সম্মিলনী ঘিরে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পূর্ব মেদিনীপুরের এগরা শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান সহ দলের একাধিক কাউন্সিলর। এই অনুপস্থিতি ঘিরেই জল্পনা তুঙ্গে।

যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ এগরা শহর তৃণমূল সভাপতি জয়ন্ত সাহু। তাঁর দাবি, অনুষ্ঠানে দলের সকল কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কেউ ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়েছেন কিনা, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।

তবে এই ঘটনা রাজনৈতিক ময়দানে জলঘোলা করতে সময় নেননি বিরোধীরা। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার কর্মকর্তা অরূপ দাশ কটাক্ষ করে বলেন, “তৃণমূল কংগ্রেস তাদের পুরনো নেতৃত্বকে সম্মান দিতে জানে না। সংখ্যালঘুদের কেবলমাত্র ভোটব্যাঙ্কের স্বার্থে ব্যবহার করে। অথচ তাদের উন্নয়নের জন্য কিছুই করেনি শাসকদল।” তিনি আরও দাবি করেন, “মানুষ সব বুঝছে। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবে। তৃণমূলকে উৎখাত করা শুধু সময়ের অপেক্ষা।”

তৃণমূলের এই অন্তর্দ্বন্দ্বে কী প্রভাব পড়বে দলের ভবিষ্যৎ রাজনীতিতে, তা সময়ই বলবে। তবে বিজয়া সম্মিলনীর মতো সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে দলের অন্তর্কলহ প্রকাশ্যে আসা যে রাজনৈতিকভাবে বিব্রতকর, তা বলাই বাহুল্য।

Post Views: 102

Continue Reading

Previous: হাইকোর্টের দ্বারস্থ হলেন সঙ্গীতশিল্পী কুমার শানু! নেপথ্য কারণ কি?
Next: চরম অসুস্থতা, হাসপাতালে ভর্তি হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.