Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বেসরকারি সংস্থার হাতে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো?

বেসরকারি সংস্থার হাতে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো?

Online Desk জুলাই 26, 2025
metro-d.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: ‘বেসরকারি হলে কি পরিষেবা ভাল হবে?’ এই প্রশ্ন আবার ঘুরপাক খাচ্ছে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো বেসরকারি সংস্থার হাতে যাওয়ার জল্পনা তৈরি হওয়ায়। হাওড়া ময়দান থেকে সেক্টর ৫, ইস্ট-ওয়েস্ট মেট্রো এবার থেকে চালানোর দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে যেতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মেট্রো রেল কর্তৃপক্ষ এই প্রকল্পে অংশগ্রহণের জন্য ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ বা আগ্রহপত্র আহ্বান করেছে।

সূত্রের খবর, আগামী ৩১ জুলাই সেই আগ্রহপত্র খুলবে। ইতিমধ্যে মেট্রোর অভ্যন্তরীণ বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সরকারের সঙ্গে যৌথ ভাবে কোনও বেসরকারি সংস্থাকে এই রুটে মেট্রো চালানোর দায়িত্ব দেওয়া হতে পারে। তবে সরকারি ভাবে মেট্রো কর্তৃপক্ষের তরফে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে ইস্ট ওয়েস্ট মেট্রো চালানোর ভার বেসরকারি সংস্থার হাতে গেলে ভাড়া বাড়ার আশঙ্কা করছেন যাত্রীদের অনেকে। এই মুহূর্তে কোন সংস্থা আগ্রহপত্র জমা দেয় সেদিকে নজরে রয়েছে ওয়াকিবহাল মহলের। আগ্রহপত্র খোলার পরে তবেই পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, বর্তমানে শহর কলকাতার অন্যতম লাইফলাইন কলকাতা মেট্রো। ইস্ট ওয়েস্ট মেট্রোতে প্রতিদিন বহু যাত্রীরা যাতায়াত করেন। বিশেষত অফিস টাইমে ট্রাফিকের ঝামেলা এড়িয়ে অল্প সময়ে গন্তব্যে পৌঁছতে মানুষের ভরসার জায়গা এখনও মেট্রো। কর্তৃপক্ষ বেসরকারি সংস্থার হাতে মেট্রোর দায়িত্ব দেওয়ার তোড়জোড় শুরু করল বলে এবার জল্পনা তৈরি হল।

Post Views: 139

Continue Reading

Previous: তেজস্বী যাদবকে হত্যার চেষ্টা! বিস্ফোরক অভিযোগ রাবড়ি দেবীর, নিশানায় নীতীশ-বিজেপি
Next: “হামাস শান্তি চায় না, যুদ্ধই একমাত্র পথ”, ইজরায়েলকে যুদ্ধবার্তা ট্রাম্পের, গাজায় ফের রক্তপাত

সম্পর্কিত গল্প

gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026

You may have missed

gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.