Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এবারের কলকাতা লীগের রং লাল হলুদ

এবারের কলকাতা লীগের রং লাল হলুদ

Online Desk সেপ্টেম্বর 22, 2025
Eastbengal.jpg

কুশল চক্রবর্তী

১৮৯৮ সালে যখন কলকাতা ফুটবল লীগ চালু হয় তখন তাতে ছিল ব্রিটিশ ফুটবল বুটের দাপাদাপি। ১২৮ বছর অতিক্রান্ত এই ফুটবল প্রতিযোগিতা এখন এশিয়ায় প্রাচীনতম তো বটেই, সঙ্গে সঙ্গে কিংবদন্তীও। বিশ্ব ফুটবলেও এত প্রাচীন কোনও ফুটবল লীগ পাওয়া সত্যিই কঠিন। কলকাতার লক্ষ লক্ষ মানুষের হৃদয় উদ্বেল করা ক্লাব ইস্টবেঙ্গল ৪১ বার এই লীগ জয় করে প্রমাণ করল বিশ্বের নানা ঐতিহাসিক ক্লাবের সারিতে তাদের নাম আসতেই পারে। ১৯৪২ সালের ১৪ জুলাই কালীঘাট ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে ইস্টবেঙ্গল লীগ বিজয়ের যে ধারা শুরু করেছিল তা ২২ সেপ্টেম্বর ২০২৫ সালে এসে মহীরুহ হয়ে দাঁড়ালো। সে বছর অবশ্য কালীঘাটের খেলার আগেই ইস্টবেঙ্গল লীগের ফিরতি ম্যাচে মোহনবাগানকে সোমানার দেওয়া (১-০) গোলে হারিয়ে কলকাতা লীগ জেতার জায়গায় চলে গিয়েছিল।

নানা ভাবে সময় সময় পাল্টেছে কলকাতার লীগ কিন্ত ১০৬ বছর অতিক্রান্ত ইস্টবেঙ্গল ক্লাবের লীগ জয়ের ধারাকে অবরুদ্ধ করতে পারেনি। এই লীগ জয়ের ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে ইস্টবেঙ্গল ক্লাব কলকাতা লীগ জয়ের একের পর এক রেকর্ড গড়েছে আর ভেঙেছে। ১৯৭০ থেকে ১৯৭৫ সাল অবধি পর পর ৬বার লীগ জিতে তারা ভাঙে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ১৯৩৪ থেকে ১৯৩৮ অবধি পর পর পাঁচ বছর লীগ জেতার রেকর্ড। আবার ২০১০ থেকে ২০১৭ অবধি পর পর আট বছর লীগ জিতে ইস্টবেঙ্গল ভাঙে তাদের পর পর ৬ বছর লীগ জেতার
রেকর্ড। ১৯৪২ সালে ইস্টবেঙ্গল যে প্রথম বার কলকাতা লীগ জেতে তাতে ছিল ইস্টবেঙ্গলের অধিনায়ক সোমানার ২৬ গোলের অবদান। ১৯৪৬ সালে কলকাতা লীগের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের নায়ার লীগের ম্যাচে ৩৬টি গোলে করে সর্বকালের সেরা গোল করার কৃতিত্বের অধিকারী হন। আজও তা ধরা ছোঁয়ার বাইরে আছে। কলকাতা লীগে ইস্টবেঙ্গলের যে রেকর্ড তা যে কোনও দলের কাছেই স্পৃহনীয় হতে পারে। ১৭ বার ইস্টবেঙ্গল অপরাজিত লীগ চ্যাম্পিয়ন হয়েছে। তার মধ্যে তিন বার আবার সব ম্যাচ জিতে । ১৯৭২ আর ১৯৯১ সালে লীগ বিজয়ী ইস্টবেঙ্গলের
বিপক্ষে কলকাতা লীগে কোনও দল গোল করতে পারেনি। বিশ্ব ফুটবলে যে সব ক্লাব তাদের ঘরোয়া লীগ বেশী বার জিতেছে তা দেখা যাক।

১. রেঞ্জারস (স্কটল্যান্ড)- ৫৫ বার
২. সেলটিক(স্কটল্যান্ড)- ৫২ বার
৩. এতলিকিতো পেনারেল(উরুগুয়ে) ৫১ বার
৪. ক্লাব নাসিওনাল দে ফুতবল(ঊরুগুয়ে)- ৪৯ বার
৫. অলিম্পিয়াকস(গ্রীস)- ৪৭ বার
৬. ইস্টবেঙ্গল ক্লাব(ভারাত)- ৪১ বার
৭. বেনেফিকা(পর্তুগাল)- ৩৭ বার
৮. আয়াখ(হলান্ড), জুভেন্তাস(ইতালি)
আর বোকা জুনিয়ারস(আর্জেন্টিনা)- ৩৬ বার
৯. আল ফাইসলে( জরদন),রিয়েল মাদ্রিদ (স্পেন)-৩৫ বার
১০. এন্ডারলেক্ত (বেলজিয়াম )-৩৪ বার

এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল-অন্তপ্রাণ চিন্ময় চক্রবর্তীর উক্তিই মানে হয় প্রায় সব কথা বলে দেয়। এবারের ডুরান্ড কাপের ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের পর তিনি বলেছিলেন, “দ্যেখেন আমরা শুরু করি ওগো একটু পরে কিন্তু ঠিক সময় ওগো টপকাইয়া যাই। দেখেন না আইএসএল যদি চলে, তাইলে কি হয়”।

মোহন বাগান আই এফ এ শিল্ড প্রথমবার জিতাছিল ১৯১১ সালে আর কলকাতা লীগ ১৯৩৯ সালে। ইস্টবেঙ্গল প্রথমবার লীগ জেতে ১৯৪২ সালে আর আই এফ এ শিল্ড জেতে ১৯৪৩ সালে। আর এখন কি অবস্থা, তা তো দু দলের লীগ শিল্ড জেতার পরিসংখ্যানই বলে দেবে।

Post Views: 191

Continue Reading

Previous: জিএসটি ২.০ ফলে গাড়ি ও বাইকের দাম কেমন হচ্ছে ?
Next: অভিনয়ের পর এবার সঙ্গীতমহল থেকে বিদায় নিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান খান

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.