স্পোর্টস ডেস্ক : শনিবার ঘটি বাঙালের লড়াই কলকাতা ডার্বি। কলকাতা লিগের এই ডার্বি জুনিয়রদের হলেও দুটো দলই মর্যাদার লড়াই জিততে মরিয়া। এদিকে ডার্বি জিততে দেবজিৎ মজুমদার, ডেভিড লালহানসাঙ্গা, এডমুন্ড লালরিনডিকা, মার্তণ্ড রায়না, লালরামসাঙ্গা এবং মার্ক জোথানপুইয়াকে দলে নিয়েছে টিম ইস্টবেঙ্গল। যদিও মোহনবাগান কোচ ডেগী কার্ড জো বলেন, “বিপক্ষকে নিয়ে নয়, নিজেদের দল নিয়ে ভাবতে চাই। তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামব। ইস্টবেঙ্গলকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে চাই আমরা। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা খেলছিও ভালো। কলকাতা লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছি। তাছাড়াও ডার্বিতে আমরা বেশ কিছু সিনিয়র ফুটবলারকেও পাব। দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট এবং কিয়ান নাসিরিকে আমরা কাল খেলাব। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তরুণ ফুটবলারদের কাছে যা অনুপ্রেরণার।” এদিকে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বললেন, সমর্থকদের কাছে ডার্বি জয় সবসময় খুব স্পেশাল। সমর্থকদের জন্যই ডার্বিটা জিততে চাই।আমি দল নিয়ে আশাবাদী।’ ম্যাচ শুরু বিকাল৫.৩০ মিনিটে। দুটো দলের সমর্থকদের জন্য করা হয়েছে ফ্যান পার্ক। থাকছে ফুড স্টল থেকে সেলফি জোন সবকিছুই।এছাড়া মহিলা সমর্থকদের টিকিটের দামের ছাড় দেওয়া হয়েছে।
