Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • নিম্ন চাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে

নিম্ন চাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে

Online Desk জুলাই 26, 2025
gyiuh8i.png

ওঙ্কার ডেস্ক: ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। শনিবার এই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড ও উত্তর উড়িষ্যা বরাবর উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। নিম্নচাপের জেরে আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

শনিবার উত্তরবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

শনিবারের পর রবিবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গজুড়েই ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা। এরপর সোমবার উত্তর ২৪ পরগনা এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। আবহাওয়া খারাপ থাকার কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে যার কারনে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

শনিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুর জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।

Continue Reading

Previous: মর্যাদার কল্যাণী ডার্বি জিততে মরিয়া দুই প্রধানই
Next: এসআইআর হবে কি বাংলায়? কী জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.