Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • এসআইআর হবে কি বাংলায়? কী জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

এসআইআর হবে কি বাংলায়? কী জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

Online Desk জুলাই 26, 2025
voter-list-f.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারে ভোটার তালিকায় স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। যা নিয়ে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনীতি। এই আবহে জল্পনা তৈরি হয়েছে, বাংলায় কি এসআইআর করা হবে? এই প্রশ্নের জবাব দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এ বিষয়ে জানিয়েছেন, বাংলায় স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ বিষয়ে তিনি কিছু জানাতে পারবেন না বলে জানিয়েছেন। তবে বিএলও-দের প্রশিক্ষণ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের তরফে নির্দেশ ছিল বলে জানিয়েছেন তিনি। সেই মতো কাজ এগোচ্ছে বলে জানান মনোজ আগরওয়াল। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন এলাকায় বিএলও দের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে কমিশন। শুক্রবার পূর্ব বর্ধমানে বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, শনিবার কলকাতায় হবে, রবিবার হবে মেদিনীপুরে, সোমবার হবে জলপাইগুড়িতে। তবে এই প্রশিক্ষণ এসআইআর করার উদ্দেশে দেওয়া হচ্ছে কি না সে বিষয়ে স্পষ্ট করে জানানো হয়নি।

সূত্রের খবর, অগস্ট মাস থেকেই বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধন হতে পারে। এই আবহে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি জানান, প্রত্যেক বুথ লেভেল অফিসার বা বিএলও-কে আমরা প্রশিক্ষণ দেব। সবকিছুর জন্য প্রস্তুত রয়েছি। তবে এসআইআর যে আগে হয়েছে সে কথা মনে করিয়ে দেন তিনি।

Continue Reading

Previous: নিম্ন চাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে
Next: মহেশতলায় নৃশংস কাণ্ড; মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ

সম্পর্কিত গল্প

New-Project-45.webp

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ‘শাস্তি’, বেহালায় বাবা-ছেলেকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, ধৃত ৩ অভিযুক্ত

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-44.webp

ফের রাতে ঘটনার পুনর্নির্মাণে গিয়ে ‘এনকাউন্টার’, গাইঘাটায় ধর্ষণ-খুনে অভিযুক্তের মৃত্যু পুলিশের গুলিতে

Online Desk অক্টোবর 27, 2026
1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

Untitled.png

শীতের স্কিন কেয়ার:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

বাড়ির উঠানে শীতকালে সবজি চাষ করুন সহজে:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

শীতে এক বাটি গরম স্যুপ, আর কী চাই?

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-46.webp

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টে হলফনামা

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.