স্পোর্টস ডেস্ক : ২৬ জুলাই, ২২ বছর আগে এই দিনেই আশিয়ান কাপ জয় করেছিল ইস্টবেঙ্গল। এই দিনটাতেই কল্যাণতে ডার্বি জিতলো টিম লাল হলুদ। গত বছরের কলকাতা লিগের ডার্বি পরে আবার লিগের ডার্বি জিতলো ৩=২ ব্যবধানে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন জেসিন টিকে, সায়ন ব্যানার্জি এবং ডেভিড লালনসঙ্গা। মোহনবাগানের দুটি গোল করেন লিওয়ান কাস্তানা ও কিয়ান নাসিরি। গোল করে ও করিয়ে ডার্বির নায়ক সায়ন বন্দ্যোপাধ্যায়। ম্যাচ জয়ের পরে তাকে ইলিশ উপহার দেওয়া হলো আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়ের তরফ থেকে। এছাড়া ড্রেসিং রুমে ইস্টবেঙ্গল প্লেয়াররা সেলিব্রেশন করলেন ইলিশ নিয়ে। ম্যাচ শেষে বাগান কোচ ডেগি কার্ডোজো সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “খেলায় হার ,জিত আছে ডার্বিতেও হার,জিত আছে। ফল আমাদের পক্ষে না গেলেও ছেলেরা লড়েছে, খেলার মানে ছিল প্যাশন আর টিমওয়ার্ক।’ এদিকে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বললেন,ছেলেরা সত্যিই ভালো খেলেছে ওদের অনেক অভিনন্দন জানাই এই পারফরমেন্স যেন ছেলেরা ধরে রাখে।’
