Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ডার্বি জিতে ইস্টবেঙ্গলের স্বপ্নের সওদাগর কুয়াদ্রাতের মুখে মর্গ্যানের নাম

ডার্বি জিতে ইস্টবেঙ্গলের স্বপ্নের সওদাগর কুয়াদ্রাতের মুখে মর্গ্যানের নাম

Online Desk জানুয়ারি 20, 2024
WhatsApp-Image-2024-01-20-at-12.49.29.jpeg

স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালে ওঠার জন্য প্রয়োজন ছিল একটি ড্র। কিন্তু চিরপ্রতিদ্বন্দীদের হারিয়েই যে কলিঙ্গ সুপার কাপের শেষ চাপে পৌঁছতে চান তাঁরা, তা আগের দিনই বলে দিয়েছিলেন কোচ। কথা রাখল ইস্টবেঙ্গল। শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১-এ হারিয়ে জামশেদপুর এফসি-র মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল । জোড়া গোল করে এ দিন ফের জয়ের নায়ক হয়ে উঠলেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা।

ডুরান্ড কাপে মরশুমের প্রথম কলকাতা ডার্বিতে জেতার পরে সেই টুর্নামেন্টের ফাইনালে মোহনবাগানের কাছে হেরে গিয়েছিল লাল-হলুদ বাহিনী। ইস্টবেঙ্গলকে খারাপ জায়গা থেকে তোলার সওদাগর লাল হলুদ হেডস্যার কার্লস কুয়াদ্রাত। এই কুয়াদ্রাতই ডুরান্ড কাপে ৮ টি ডার্বি হারের পরে জেতায় ইস্টবেঙ্গলকে।এদিন কুয়াদ্রাত জানালেন,ইস্টবেঙ্গলের হেড কোচ শুরুতেই বলেন, ‘অবশ্যই খুশি। প্লেয়ার, ক্লাবের জন্য তো অবশ্যই তবে সবচেয়ে বেশি উচ্ছ্বাস হচ্ছে সমর্থকদের জন্য। কিছুদিন আগে অবধিও মোহনবাগানের কাছে টানা হারছিল ইস্টবেঙ্গল। সেই ধারা বদলেছে। সে কারণেই সমর্থকদের জন্য বেশি আনন্দ হচ্ছে। তবে এই ম্যাচের আনন্দে ভুলে গেলে চলবে না, আমরা সেমিফাইনালে উঠেছি। পরবর্তী ম্যাচেই নজর। অবশ্যই মূল ফোকাস সুপার কাপ জেতায়।’

এছাড়া লাল হলুদের স্প্যানিশ কোচ বললেন , ‘অবশ্যই ডুরান্ড ডার্বিতে জেতাটা বেশি আনন্দের ছিল। ওখানে দুই কিংয়ের মধ্যে লড়াই ছিল। আসলে তেমনটাই বলা হচ্ছিল তখন। সেই ডার্বিটাই বেশি আনন্দের। ওর পরিকল্পনা দুর্দান্ত। প্রতিটা ডার্বিরই আলাদা পরিস্থিতি থাকে। প্রথম ডার্বিতে আমার অবস্থা ছিল অনেকটা মর্গ্যানের মতো। সবসময়ই শুনতে হত, ডার্বি জিততে হবে। মর্গ্যানও প্রথম ডার্বি জিতেছিল। বলতে পারি আমার ক্ষেত্রেও তেমনই হয়েছে।আমরা এখনও অনেক দূরে আছি। দুটো ৯০ মিনিট পার করতে হবে। এই মুহূর্তে ট্রফির গন্ধ পাওয়ার মতো জায়গায় আমরা যাইনি। আপাতত একটু বিশ্রাম নিয়ে আবার প্রস্তুতি শুরু হবে।”

Post Views: 56

Continue Reading

Previous: জ্বলল মশাল, বাগান ডিফেন্স উড়িয়ে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল
Next: ডার্বি হারের পরে রেফারিকে একহাত বাগান কোচের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.