Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সুপার কাপের ফাইনালে উঠে ট্রফির গন্ধ ইস্টবেঙ্গলে

সুপার কাপের ফাইনালে উঠে ট্রফির গন্ধ ইস্টবেঙ্গলে

Online Desk জানুয়ারি 25, 2024
FB_IMG_1706162704777.jpg

স্পোর্টস ডেস্ক :সুপার কাপের ফাইনালে পৌঁছে ইস্টবেঙ্গল। বুধবার জামশেদপুর এফসি’র বিরুদ্ধে সহজ জয় তুলে নিল লাল-হলুদ। এ দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ইস্পাত নগরীর দলকে চাপে রেখেছিল ইস্টবেঙ্গল। এরই সুবাদে ইস্টবেঙ্গলের জালে বল প্রবেশ করাতে পারেননি খালিদ জামিলের ছেলেরা। এ দিন লাল-হলুদের হয়ে দুটি গোল করেন হিজাজি মাহের এবং জাভিয়ার সিভেরিও। ফাইনালে ওড়িশা এফসি অথবা মুম্বই এফসির মধ্যে যে জিতবে তাঁদের মুখোমুখি হবে লাল হলুদ ব্রিগেড। ফাইনালে কাকে চান ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত! এদিন তিনি বললেন,’অনেকদিন ক্লাবে কোনো ট্রফি আসেনি। আমি ক্লাবকে ট্রফি দিতে চাই। কে ফাইনালে উঠবে চিন্তা করছি না। নিজেদের সেরাটা দিতে চাই।’
ইস্টবেঙ্গলের পক্ষে স্কোর লাইন ২-০ হলেও ম্যাচটি আরও বেশি গোলে জিততে পারত ইস্টবেঙ্গল যদি না ম্যাচের অন্তিমলগ্নে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ না হতেন ক্লেটন সিলভা। এ দিন ম্যাচের শুরু থেকেই খালিদ জামিলের দলের উপর নিজেদের আধিপত্য বিস্তার করতে থাকে ইস্টবেঙ্গল। বিক্ষিপ্ত ভাবে জামশেদপুর এফসি কিছু অ্যাটাক তুলে আনলেও সেটা থেকে বিধ্বংসী রূপ নিতে পারেনি খালিদ জামিলের দল। বিশেষ করে প্রভসুখন গিলের অবদান অনস্বীকার্য খালিদ জামিদের দলের এই ধরনের একাধিক অ্যাটাক ভয়ঙ্কর রূপ নেওয়ার পথ থেকে আটকানোর জন্য। ১৯ মিনিটে হিজাজি মাহেরের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

এগিয়ে যাওযার পর ইস্টবেঙ্গল আক্রমণের তেজ বাড়ায়। কিন্তু প্রথমার্ধের এই একমাত্র গোল ছাড়া আর কোনও গোল করতে পারেনি ভারতীয় ফুটবলের অন্যতম প্রধান।

দ্বিতীয়ার্ধে এই গোল পরিশোধ করার জন্য খালিদ জামিলের নেতৃত্বে জামশেদপুর এফসি অল আউট যাওয়া জন্য মরিয়া হয়ে ওঠে। স্টিভ আমরি-এলিসহিনহো আক্রমণের বেগ বাড়ালেও শেষ পর্যন্ত কোনও কাঙ্খিত ফল হয়নি। জামশেদপুরকে টেক্কা দিয়ে এই অর্ধে দ্বিতীয় গোলটি করেন জাভিয়ার সিভেরিও। নিশু কুমারের পাস থেকে জাভিয়ার বুদ্ধিদীপ্ত ভঙ্গিতে গোলটি করেন। ম্যাচের অন্তিমলগ্নে গোল বাড়ানোর সুযোগ পায় ইস্টবেঙ্গল। পরিবর্ত ফুটবলার হিসেবে নামা সায়ন ব্যানার্জি পেনাল্টি অর্জন করেন। কিন্তু গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেন ক্লেটন সিলভা।

Post Views: 84

Continue Reading

Previous: কে কে পেতে পারে পদ্ম প্রতীক? দেওয়া হলো সম্ভাব্য প্রার্থী তালিকা
Next: আগামী সাতদিনের মধ্যে ঝলদার পুরপ্রধান নির্বাচন করার নির্দেশ আদালতের

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.