Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অসংখ্য গোলমিস ইস্টবেঙ্গলের এরিয়ান জয় আটকাতে পারলো না

অসংখ্য গোলমিস ইস্টবেঙ্গলের এরিয়ান জয় আটকাতে পারলো না

Online Desk আগস্ট 19, 2023
1000329129.jpg

স্পোর্টস ডেস্ক : কম করে ৫ গোলে জেতা ম্যাচ। একের পরে এক গোলের সুযোগ হাতছাড়া। তবুও শনিবার নৈহাটিতে প্রতিবেশী ক্লাব এরিয়ানকে ২-০ গোলে হারালো ইস্টবেঙ্গল। এই হারের ফলে কলকাতা লিগে সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন থমকে গেলো এরিয়ানের। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণনির্ভর ফুটবল খেলে লাল হলুদ ব্রিগেড। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সহজ সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল। পিভি বিষ্ণুর শট প্রতিহত করেন এরিয়ান গোলকিপার আকাশ। কর্নার থেকেও গোল করার সুযোগ এসেছিল লাল-হলুদ শিবিরের সামনে। তবে অতুলের হেডে বল চলে যায় এরিয়ান কিপারের হাতে।৭ মিনিটের মাথায় অচিন্ত্য ইস্টবেঙ্গল গোলকিপারকে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি। আদিত্য গোল ছেড়ে বেরিয়ে এসে গোলমুখ ছোট করে দেন। ফলে প্রতিহত হয় এরিয়ানের আক্রমণ। ১৪ মিনিটের মাথায় কার্যত ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি না সঞ্জীব। এরপর ৩৬ মিনিটের মাথায় এরিয়ান কিপার আকাশ গোল ছেড়ে বেরিয়ে এসে ইস্টবেঙ্গলের আক্রমণ প্রতিহত করেন। ৪৩ মিনিটের মাথায় কর্নার পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ এরিয়ান। ৪৪ মিনিটের মাথায় ফের ইস্টবেঙ্গলের বক্সে আক্রমণে ওঠে এরিয়ান। তবে শট নেওয়ার আগেই বল ধরে নেন আদিত্য। প্রথমার্ধের অতিরিক্ত ৪ মিনিট দেন রেফারি। আর সেখানেই বাজিমাত করে ইস্টবেঙ্গল। ৪৭ মিনিটে জেসিন দূরপাল্লার শটে অসাধারণ গোল করেন। তার পরেই আবার গোল করলেন অমন ।প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পরে হাফ টাইমের পরে ফের আক্রমণ শুরু করে লাল হলুদ ব্রিগেড। আর ম্যাচের ৫৪ মিনিটের মাথায় এরিয়ান গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে পারলেন না বিষ্ণু। ৫৬ মিনিটে আবার বিষ্ণুর আরও একটি শট ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। ৬৭ মিনিটে গোলদাতা অমনকে তুলে সুমনকে নামান ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ । আর মোহিতোষকে নামান গুনরাজের বদলে। ৭৫ মিনিটের সঞ্জীবের দূরপাল্লার শট বল চলে যায়।৮০ মিনিটে এরিয়ান একটা সুযোগ পান কিন্তু সেটা মিস করলেন। ৮৯ মিনিটে মহিতোষ এরিয়ান গোলকিপারকে বক্সে একা পেয়েও গোল করতে পারেননি। ম্যাচে অতিরিক্ত ৬ মিনিট সময় দেওয়া। তবে আর গোল হয়নি। জিতেই মাঠ ছাড়লো ইস্টবেঙ্গল।

Post Views: 101

Continue Reading

Previous: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির হলেন রাজন্যা
Next: অধীরের হাত ধরে কংগ্রেসে ফিরহাদের জামাই

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.