Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইস্টবেঙ্গললের গৌরব ফেরানোর স্বপ্ন দেখালেন কুয়াদ্রাত

ইস্টবেঙ্গললের গৌরব ফেরানোর স্বপ্ন দেখালেন কুয়াদ্রাত

Online Desk আগস্ট 2, 2023
1000305221.jpg

স্পোর্টস ডেস্ক:ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লোস কুয়াদ্রাতকে নিয়ে স্বপ্ন দেখছেন লাল হলুদ সমর্থকরা তার হাত ধরেই ফের ট্রফি ফিরবে শতবর্ষ প্রাচীন ক্লাবে আশায় বুক বাঁধছেন সমর্থকরা। এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গলের ১০৪ তম জন্মদিনে কুয়াদ্রাত আসতেই জয়ের স্লোগান সমর্থকদের । আবেগকে অগ্রাহ্য করতে পারেননি কুয়াদ্রাতও। তিনি বললেন, আমি গর্বিত ক্লাবের অংশ হতে পেরে। বিশেষ করে এই দিনে আসতে পেরে গর্বিত। এই ঐতিহ্যের অংশ হতে পেরে গর্বিত। তবে আজ অনেক প্লেয়ার নেই, যেমন ক্লেইটন সিলভা। আমি ক্লেইটনের উদাহরণ দিতে চাই আমাদের বাকি প্লেয়ারদের জন্য। ওকে অনেকদিন ধরে চিনি, থাইল্যান্ডে একসঙ্গে খেলেছি। গত মরশুমটা ওর অন্যতম সেরা মরশুম গিয়েছে, সবথেকে বেশি গোল করেছে। ওকে দেখিয়ে আমি সবাইকে বলব, নিজেদের সেরাটা দিতে হবে।এমন দল বানাবো যে কেউ হারাতে পারবে না।এই মরসুমটা ইস্টবেঙ্গল সমর্থকদের প্রিয় মরসুম করে রাখতে চাই।” এদিকে সেরা উঠতি প্রতিভার পুরস্কার জিতে নাওরেম মহেশও বলছেন, ‘অনুভূতিটা প্রকাশ করতে পারব না। আমরা হয়তো সেই অর্থে সাফল্য পাইনি। তবে কোচ, সাপোর্ট স্টাফ এবং সমর্থকদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। কোচও যেমন বললেন, আমরা মরিয়া চেষ্টা করব, এই মরসুমটা ভালো করার জন্য।’ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ভারত গৌরব সম্মানে সম্মানিত করা হয় রতন টাটাকে। শারীরিক কারণে এদিন আসতে পারেননি। এদিন তরুণ বসুকে জীবনকৃতী সম্মান দেওয়ার পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্যকে একই সম্মান তুলে দেওয়া হয়। বিশেষ সাংবাদিক সম্মান পান প্রদীপ রায় এবং অরুণ সেনগুপ্ত। অরুণাভ দাস এবং মেহবুব হোসেনকে রেফারি হিসেবে বিশেষ সম্মানে ভূষিত করা হয়।

Post Views: 98

Continue Reading

Previous: আর নয় মোহনবাগান, ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর বিশ্বাস ফিরহাদ, অরূপের
Next: রেললাইনে ধস, শিয়ালদা-নৈহাটি শাখায় ট্রেন চলাচল ব্যাহত

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.