Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ডার্বির রেফারি রাহুল গুপ্তাকে স্বপ্নতে দেখেন চেন্নাই ম্যাচের আগে বিস্ফোরক কুয়াদ্রাত

ডার্বির রেফারি রাহুল গুপ্তাকে স্বপ্নতে দেখেন চেন্নাই ম্যাচের আগে বিস্ফোরক কুয়াদ্রাত

Online Desk ফেব্রুয়ারি 26, 2024
IMG-20240225-WA0099.jpg

স্পোর্টস ডেস্ক :সোমবার আইএসএলে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ চেন্নাই এফসি। তবে যুবভারতীতে নামার আগে লাল হলুদ কোচ কার্লস কুয়াদ্রাতের চিন্তা যতটা না চেন্নাই তার থেকে বেশি রেফারি। ডার্বিতে খারাপ রেফারি থেকে গোটা টুর্নামেন্টে ইস্টবেঙ্গলকে খারাপ রেফারির শিকার হতে হয়েছে। এই নিয়ে লাল হলুদ কোচ জানালেন,’বিশ্বের অনেক দেশেই খারাপ রেফারিং রয়েছে। স্পেনেও এই মরসুমে খারাপ রেফারিং নিয়ে অনেক আলোচনা হয়েছে। ভারতে যে রেফারিদের কমিটি রয়েছে তাদের একটা কথা বুঝতে হবে, ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফুটবলারেরা। কোচ বা রেফারিরা নয়। ফুটবলারেরাই খেলাটা খেলে।আমি যখন ঘুমাই, তখন আমি দুঃস্বপ্ন দেখি। আর সেই দুঃস্বপ্নের মধ্যেই থাকেন রেফারি রাহুলকুমার গুপ্তা । যিনি ক্রিস্টাল জনকে ব্যাখ্যা করছেন যে কেন নন্দকুমারের ক্ষেত্রে ফাউল দেননি এবং খেলা চালিয়ে গিয়েছেন। একই ঘটনা ঘটেছি‌ল মোহনবাগান ম্যাচে। আমরা ম্যাচের পর ম্যাচ খারাপ রেফারিংয়েরশিকার হচ্ছি।ভারতীয় ফুটবলের সঙ্গে আমি ১০ বছরের উপর যুক্ত। ভারতীয় ফুটবলের মান আগের থেকে অনেক উন্নত হয়েছে। অনেক ভাল খেলোয়াড়েরা জাতীয় দলে খেলছে। কিন্তু রেফারিদের এক ফোঁটাও উন্নতি হয়নি। প্রত্যেকটা ম্যাচে খারাপ রেফারিং প্রভাব ফেলছে। আমাদের সঙ্গেই অন্তত পাঁচটা ম্যাচে হয়েছে। ম্যাচের শেষ মুহূর্তে একটা সিদ্ধান্ত ফলাফল বদলে দিতে পারে। ওড়িশা ম্যাচে দু’বার আমরা পেনাল্টি পেতে পারতাম। রেফারি দেননি। আমরা দু’পয়েন্ট হারাই। রেফারিদের বুঝতে হবে তাঁদের সিদ্ধান্তর উপর প্লেয়ার থেকে শুরু করে কোচের ভবিষ্যত নির্ভর করে। আর টুর্নামেন্ট কমিটিকেও টুর্নামেন্ট শুরুর আগে রেফারিদের নিয়ে ক্লাস নিতে হবে।’

Post Views: 107

Continue Reading

Previous: কংগ্রেস জোটে এগোতেই চাপে পড়ছে বিজেপি
Next: সোমবার আসানসোল নিয়ে জরুরী বৈঠক মুখ্যমন্ত্রীর?

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.