Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বৃষ্টিভেজা যুবভারতীতে গোকুলামকে হারিয়ে ডুরান্ডের সেমিতে ইস্টবেঙ্গল

বৃষ্টিভেজা যুবভারতীতে গোকুলামকে হারিয়ে ডুরান্ডের সেমিতে ইস্টবেঙ্গল

Online Desk আগস্ট 25, 2023
1000337773.jpg

স্পোর্টস ডেস্ক : মাঠেই আই লিগের শক্তিশালী দল গোকুলাম এফসিকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল। ২০১৯ সালের পরে ফের একবার ডুরান্ড কাপের সেমিতে শতবর্ষ প্রাচীন ক্লাব। এদিন ম্যাচের প্রথম মিনিটেই গোল করে ইস্টবেঙ্গল। ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মধ্যেই কর্ণার আদায় করে নেয় লাল-হলুদ শিবির। কর্ণার থেকে মহেশের ভাসানো বল জর্ডনের দিকে বাড়িয়ে দেন বোরহা। হেডে গোল করতে ভুল করেননি জর্ডন এলসি।১১ মিনিটের মাথায় মহেশের পাস থেকে নন্দকুমার গোল করার সুযোগ পেয়েছিলেন। তবে তিনি ফিনিশিং টাচ দিতে পারেননি। ১৫ মিনিটের বক্সের মাথা থেকে জোরালো শটে গোল করার চেষ্টা করেন বোরহা। তবে বল ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়।২৬মিনিটে হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী ও বোরহা। ফ্রি-কিক কাজে লাগাতে পারেনি গোকুলাম। ৩২ মিনিটের সাউল ক্রেসপোর জোরালো শট গোকুলামের ক্রসবারে প্রতিহত হয়। কর্ণার থেকে ভাসানো বল সতীর্থর পা ঘুরে বক্সের ভিতরেই সাউলের কাছে চলে আসে। কার্যত অরক্ষিত ছিলেন ক্রেসপো। তিনি জোরালো শট নেন। তবে ভাগ্য সঙ্গ না দেওয়ায় ব্যবধান বাড়িয়ে নেওয়া হয়নি ইস্টবেঙ্গলের।৩৮ মিনিটের মাথায় সৌভিকের লংশটে বল চলে যায় বক্সে থাকা সিভেরিও কাছে। তিনি হেডে বল গোকুলামের জালে জড়ানোর চেষ্টা করেন। তবে বল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের অতিরিক্ত সময় দেওয়া হয় ৩ মিনিট। প্রথমার্ধতে ইস্টবেঙ্গল এগিয়ে ছিল ১-০ ব্যবধানে।দ্বিতীয়ার্ধের শুরুতেই ডিফেন্স ভুল ডুবিয়ে দেয় ইস্টবেঙ্গলকে। ৫৭ মিনিটে গোকুলামের বৌবা লাল হলুদ বক্সে ঢুকে অসাধারণ গোল করে ম্যাচের সমতা ফেরান।গোল খাওয়ার পরেই ৫৮ মিনিটের মাথায় সৌভিক চক্রবর্তীকে তুলে নিয়ে এডউইনকে মাঠে নামান ইস্টবেঙ্গল কোচ । ৫৯ মিনিটে বোরহার বদলে মাঠে নামেন পারদো।৬৮ মিনিটের আবার সিভেরিও তোরোকে তুলে নিয়ে ক্লেটন সিলভাকে মাঠে নামান কুয়াদ্রাত।এরপরেই গোটা দলের ফুটবলের প্রথমার্ধের ছন্দ ফিরল।৭৮ মিনিটের মাথায় সাউল ক্রেসপোর দূরপাল্লার শট গোকুলামের ম্যাচে একমাত্র গোলদাতা বৌবার গায়ে লেগে গোকুলামের জালে জড়িয়ে যায়। এরপরই আনন্দে উচ্ছসিত হয়ে ওঠে লাল হলুদ ব্রিগেড। বৌবাকে তুলে নেয় গোকুলাম। প্রবল বৃষ্টিতেও এদিন মাঠে এসেছিলেন লাল হলুদ সমর্থকরা।ইস্টবেঙ্গলের জয়ে আর কোনো কিছুই বাধা হয়নি। আনন্দের বৃষ্টি নিয়েই মাঠ ছাড়েন তারা।সেমিতে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল

Post Views: 82

Continue Reading

Previous: আইএসএল চলাকালীনই মোহনবাগানকে খেলতে হবে এএফসি কাপ
Next: ক্লিক মিউজিকের নতুন ভিডিও বোকা ঘুড়ি নিয়ে উন্মাদনা তুঙ্গে

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.