Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • নন্দকুমারের বিশ্বমানের গোলে ৪ বছর বাদে ডার্বির রঙ লাল হলুদ

নন্দকুমারের বিশ্বমানের গোলে ৪ বছর বাদে ডার্বির রঙ লাল হলুদ

Online Desk আগস্ট 12, 2023
1000319196.jpg

স্পোর্টস ডেস্ক: টানা ৮ টি ডার্বিতে হারের পর ছন্দ হাসি ফিরল ইস্টবেঙ্গলে। ওড়িশার নন্দকুমারই ফেরালেন ছন্দ। তার বিশ্বমানের গোলেই ডার্বির রঙ লাল হলুদ। ১-০ গোলে মোহনবাগানের অহংকার উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। এদিন শুরু থেকেই ইস্টবেঙ্গল আক্রমণে যায় ।ম্যাচের ১১ মিনিটে খাবরা একটি লম্বা কিকের মাধ্যমে বক্সের মধ্যে বল পাঠান। এলসে সেই বল হেডে জালে জড়াতে গেলে বিশাল কাইথ সেই বল সহজেই ধরে ফেলেন।১৫ মিনিটে অনিরুদ্ধে থাপা ফাউল করলে ইস্টবেঙ্গল ফ্রি-কিক পায়। এবারও এলসে সেট-পিস থেকে বল পেয়ে গোলের চেষ্টা করেন। কিন্তু তাঁর হেডার বাঁচান বিশাল কাইথ।
১৮ মিনিটে নওরেম মহেশ প্রতিপক্ষের বক্সে বাগান ডিফেন্ডারকে ডজ দিয়ে সিভেরিও-কে ক্রস বাড়ান। সেই বল ধরে সিভেরিও গোলের চেষ্টাও করেন। কিন্তু ব্রেন্ডন সেই বল বিপদ মুক্ত করেন। ভালো গোলের সুযোগ নষ্ট হয় লাল-হলুদের।২৩ মিনিটে বাঁ দিক থেকে মহেশ পাস বাড়িয়েলেন সিভেরিওকে। চেষ্টা করেও গোল হল না। প্রথমার্ধের শেষ সময়ে লিস্টন কোলাসোকে ফাউল করেন খাবরা। খাবরা নিজে হলুদকার্ড দেখেন, আর ফ্রি-কিক পায় মোহনবাগান। বৌমাস ফ্রি-কিক নেন। দুরন্ত শট ছিল। তবে প্রভসুখন গিল সেভ করে নেন । প্রথমার্ধ শেষ হয় গোলশুন্য ব্যবধানে। দ্বিতীয়াধে ৫১ মিনিটে মনবীর সিংকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন শৌভিক চক্রবর্তী।৫৭ মিনিটে সাদিকু ও হুগো বৌমাসের পরিবর্তে জেসন কামিন্স ও দিমিত্রি পেত্রাতোসকে নামায় মোহনবাগান। সবুজ-মেরুন জার্সিতে ডার্বি ম্যাচে অভিষেক হল অজি বিশ্বকাপার কামিন্সের। তবে এরপরেই বিপত্তি ৬০ মিনিটে – প্রতি আক্রমণে উঠে দুরন্ত গোল করে লাল-হলুদের নন্দকুমার। ডান ফ্ল্যাঙ্ক বরাবর নন্দকুমার দৌড় শুরু করেন। অনিরুদ্ধ থাপা তাঁকে আটকাতে এলে তাঁকে ডজ দিয়ে বাঁ-পায়ে শট নেন নন্দ। সেকেন্ড পোস্টে রাখেন বল। বিশাল কাইথের কিছুই করার ছিল না। একক দক্ষতার অসাধারণ গোল নন্দকুমারের।৬৯ মিনিটে কামিন্স নিশ্চিত গোলের সুযোগ মিস করেন।তবে৭৫ মিনিটে পেয়ে লাল হলুদের সিভেরিও চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে যান।তবে শেষমুহূর্তে আক্রমণের একের পর এক আক্রমণ করে মোহনবাগান। তবে গোল আসেনি। অতিরিক্ত ৬ মিনিট সময় দেওয়া হয়। এরপরেই আসে বৃষ্টি। তবে সেটা ইস্টবেঙ্গলের জয়ে বাঁধা হয়নি।

Post Views: 110

Continue Reading

Previous: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরী কে? কী করে এত ক্ষমতা তাঁর
Next: বিজেপির সমর্থন নিয়ে পঞ্চায়েত প্রধান সুফিয়ানের জামাই

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.