Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আর নয় মোহনবাগান, ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর বিশ্বাস ফিরহাদ, অরূপের

আর নয় মোহনবাগান, ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর বিশ্বাস ফিরহাদ, অরূপের

Online Desk আগস্ট 2, 2023
1000305217.jpg

স্পোর্টস ডেস্ক :২০১৭ সালে কলকাতা লিগের পর কোনো ট্রফি জিততে পারেনি ইস্টবেঙ্গল ক্লাব। অন্যদিকে তার চিরপ্রতিপক্ষ মোহনবাগানে আই লিগ থেকে আইএসএল শুধুই সাফল্যই সাফল্য গত কয়েক বছরে। তার মধ্যে আছে গত ৮ টি ডার্বিতে জয়। এবারে আগামী ১২ অগাস্ট ডুরান্ড ডার্বি। ৯ টি ডার্বিতে জয়ের স্বপ্ন দেখছে মোহনবাগান। এই অবস্থায় এদিন কলকাতার মেয়র তথা রাজ্যে মন্ত্রী ফিরহাদ হাকিম যিনি ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে পরিচিত তিনি এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪ তম জন্মদিনে এসে জানালেন,একদিন না একদিন আজ না হয় কাল ট্রফির খরা কাটবে। আমরা ট্রফি জিতব। আর তারপর বলব তোমরা পাশের ক্লাব হলে কী হবে আমরাও আছি।সেই ৭ টা বছর আমরা ভুলে যাইনি। আবার এমন আসবে যখন ১০ বছর পরপর আমরাও দেব। আমরা আশায় বুক বাঁধবো আর এগিয়ে যাব।’ ফিরহাদের সঙ্গে তাল মিলিয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও বললেন,ইস্টবেঙ্গল ক্লাব বিখ্যাত তার জেদ হার না মানা মনোভাব আর এগিয়ে যাওয়া। হয়ত ইস্টবেঙ্গল ক্লাব বিখ্যাত পারছে না। পাশের ক্লাব বারবার বলছে নয়ে নয়। কিন্তু পৃথিবীটা গোল অন্ধকারের পরেও আলো ওঠে। আমার তীব্র ধারণা আর নয়ে নয় হবে না এবারে অন্য কিছু রেজাল্ট হবে।’ এখন দেখার ইস্টবেঙ্গল জয়ের ডার্বি জয় আর ট্রফির রাস্তায় ফিরতে পারে কিনা!এদিনের ইস্টবেঙ্গলের ১০৪ তম জন্মদিনে বিকেল থেকেই প্রবল বৃষ্টি। সেই বৃষ্টিকে উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে সামিল হলেন এক ঝাঁক প্রাক্তন ফুটবলার থেকে ক্রীড়া প্রশাসক, মন্ত্রীরা। কে আসেননি? মন্ত্রীদের মধ‍্যে হাজির ফিরহাদ হাকিম, সুজিত বসু, অরূপ বিশ্বাস,পার্থ ভৌমিক,চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়।এসেছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল‍্যাণ চৌবে,সচিব সাজি প্রভাকরণ সহ অন‍্যান‍্য পদাধিকারীরা। ছিলেন আইএফএ সচিব ও সভাপতি অনির্বান দত্ত,অজিত ব‍্যানার্জি। মোহনবাগান ও মহমেডান থেকে শুভেচ্ছা জানিয়ে গেলেন স্বপন ব‍্যানার্জি,কামারউদ্দিন এবং ইসতিয়াক আহমেদ। ছিলেন আইপিএল কাউন্সিল কমিটির সদস‍্য অভিষেক ডালমিয়া, সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। আর ছিলেন ইস্টবেঙ্গলের বর্তমান দুটি দলের ফুটবলার সহ কোচেরা।

Post Views: 90

Continue Reading

Previous: এশিয়ান গেমসে ভারতীয় দলে মোহনবাগানের সুহেল
Next: ইস্টবেঙ্গললের গৌরব ফেরানোর স্বপ্ন দেখালেন কুয়াদ্রাত

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.