Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পুলিশের ব্যারিকেড ভেঙে মরসুমে প্রথম জয় ইস্টবেঙ্গলের

পুলিশের ব্যারিকেড ভেঙে মরসুমে প্রথম জয় ইস্টবেঙ্গলের

Online Desk জুলাই 17, 2023
1000286285.jpg

স্পোর্টস ডেস্ক :রেনবোর বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র করে কিছুটা দেওয়ালে পিঠ ঠেকে যায় লাল হলুদ ব্রিগেডের। কিন্তু এদিন নৈহাটিতে পশ্চিমবঙ্গ পুলিশের ব্যারিকেড ভেঙে ৪-২ গোলে জয় ছিনিয়ে নিল লাল হলুদ ব্রিগেড । এদিন শুরু থেকেই আক্রমণ নির্ভর ফুটবল হয়।ম্যাচে ১৭ মিনিটে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল আক্রমণ তৈরি করেছিল। ফাঁকা গোলে শট নেওয়া হলেও, সেটা ক্লিয়ার করতে গিয়ে পুলিশের প্লেয়ার তপেন্দু ঘোষের পায়ে লেগে বল গোলে ঢুকে যায়। এরপর ম্যাচের ২৩ মিনিটে ডি-বক্সের ভিতর লাল-হলুদের বুনান্দোকে ফাউল করে পুলিশের ফুটবলার। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল মিস করেন সার্থক গলুই। পুলিশের কিপার তনবীর পেনাল্টি বাঁচিয়ে দেন। ফিরতি বলে গোল করেন সার্থক। ২ গোল খেলেও দাঁতে দাঁত চেপে পড়েছিল পুলিশ। ৩৩ মিনিটে ব্যবধান কমায় পুলিশ । লাল-হলুদের ডিফেন্ডার শুভেন্দু মান্ডি বক্সের ভিতরে রতন মান্ডিকে ফাউল করে বসেন।আর পেনাল্টি থেকে আত্মবিশ্বাসী গোল করেন সুব্রত বিশ্বাস। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে। দ্বিতীয়াধে র শুরুতে ৪৭ মিনিটে ২-২ করে ফেলে পুলিশ।অনুপম দত্তের ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে এলে, ফিরতি বলে গোল করেন রাজীব দত্ত। দুরন্ত গোল। কিছুই করার ছিল না লাল-হলুদ কিপার নিশাদের। এরপর ৭০ মিনিটে দীপ সাহা পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি। ৭৪ মিনিটে পশ্চিমবঙ্গের পুলিশ রক্ষণের ভুলে ৪-২ করে ফেলল লাল-হলুদ।এরপর গোলের সুযোগ এলেও যদিও গোল আসেনি। ম্যাচ শেষ হয় ৪-২ ব্যবধানে। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ নৈহাটিতেই আগামী ২০ তারিখ খিদিরপুরের বিরুদ্ধে

Post Views: 91

Continue Reading

Previous: ভোট পরবর্তী হিংসা অব্যাহত মালদায়
Next: আদালতে হাজিরা দিয়ে ক্ষমা চাইলেন পর্ষদ সভাপতি গৌতম পাল

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.