Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য প্রশাসন ও পুলিশের সঙ্গে বৈঠকে কমিশন

সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য প্রশাসন ও পুলিশের সঙ্গে বৈঠকে কমিশন

Online Desk এপ্রিল 3, 2026
eci.jpg

ওঙ্কার ডেস্ক: এসআইআর ঘিরে মালদহে অশান্তির ঘটনায় নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসল নির্বাচন কমিশন। এদিন বিকেল সাড়ে ৩টে থেকে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক শুরু হয়েছে বলে খবর।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে অনেকের। তারই প্রতিবাদে বুধবার বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহের মোথাবাড়ি। মোথাবাড়ি ছাড়াও সুজাপুর-সহ একাধিক এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসআইআর-এর কাজে নিযুক্ত সাত বিচার বিভাগীয় আধিকারিককে কালিয়াচক-২ নম্বর ব্লক অফিসের ভিতর রাত পর্যন্ত আটকে রাখার অভিযোগ ওঠে। যে ঘটনায় উদ্বিগ্ন হয়ে বিষয়টি তড়িঘড়ি সুপ্রিম কোর্টকে জানান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার রাজ্য প্রশাসনকে ভর্ৎসনা করে এই ঘটনায় সিবিআই বা এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। কমিশনকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি এসআইআরের কাজে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। কোনও ঝুঁকি থাকলে বিচারকদের পরিবারকেও নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য দিকে মোথাবাড়ির ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলি। যদিও তিনি দাবি করেছেন তাঁকে চক্রান্ত করে গ্রেফতার করা হয়েছে। তাঁর দাবি, তিনি অশান্তির সময় ঘটনাস্থলে ছিলেন না। বৃহস্পতিবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করা হয়।

Post Views: 74

Continue Reading

Previous: বাঙালির প্রিয় মাছেভাতে স্বাগত! অমিতকে আমন্ত্রণ তৃণমূলের
Next: রাস্তায় বেরোলেই ছ্যাঁকা দিচ্ছে গরম, আবহাওয়ার মুড সুইং নিয়ে কি বললেন বিশেষজ্ঞরা?

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.