Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশের ১৭ জায়গায় তল্লাশি চালিয়ে ১১০ কোটি টাকা উদ্ধার ইডির

দেশের ১৭ জায়গায় তল্লাশি চালিয়ে ১১০ কোটি টাকা উদ্ধার ইডির

Online Desk আগস্ট 15, 2025
ed-cash.jpg

ওঙ্কার ডেস্ক: বড় সাফল্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। অনলাইন বেটিং সংস্থার ৩০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় তদন্তে নেমে ১১০ কোটি টাকা উদ্ধার করলেন গোয়েন্দারা। ভারতের ১৭ জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা একযোগে দিল্লি, মুম্বই, কানপুর, নয়ডা, জয়পুর, সুরত, মাদুরাই এবং হায়দরাবাদ-সহ ১৭টি জায়গায় তল্লাশি অভিযান চালায়। মূলত সাইপ্রাসের একটি অবৈধ অনলাইন বেটিং সংস্থার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিলেন গোয়েন্দারা। সেই অনুসন্ধানে নামার পর এই বিপুল পরিমাণ আর্থিক প্রতারণার বিষয়টি সামনে আসে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই বেটিং সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে এমন বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই অভিযানে নেমে ১১০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

অভিযোগ, অবৈধ ভাবে রমরমিয়ে চলছিল বেটিং সংস্থাটি। মুম্বইয়ে সাইবার থানায় সাইপ্রাসের ওই সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। কিন্তু তদন্ত শুরু হওয়ার পর গোয়েন্দাদের চোখ কপালে ওঠে। এক বছরে বিনিয়োগকারীদের ৩০০ কোটি টাকা প্রতারণা করেছে ওই সংস্থা। আর্থিক লেনদেনের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করত ওই সংস্থা। পাশাপাশি ভুয়ো অ্যাকাউন্ট ব্যবহার করা হত। সারা দেশে এই প্রতারণার চক্র বিস্তার করা হয়েছিল। তদন্তকারীরা উদ্ধার করেছেন ১২০০ ক্রেডিট কার্ডও। ইডি জানতে পেরেছে, হাওয়ালার মাধ্যমে টাকা ব্রিটেনের এক সংস্থার কাছে পৌঁছে দেওয়া হত। এর পর সেই টাকা ক্রিপ্টো কারেন্সি কিনতে কাজে লাগানো হত।

Post Views: 160

Continue Reading

Previous: জম্মুকাশ্মীরের কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৬, নিখোঁজ ৫০ জনেরও বেশি
Next: ‘যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন বিপ্লবী অনন্ত সিং……’, স্বাধিনতা দিবসের দিনে লুক প্রকাশ করলেন জিৎ

সম্পর্কিত গল্প

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.