Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের আইপিএলে সেরা মাঠ হল ইডেন

ফের আইপিএলে সেরা মাঠ হল ইডেন

Online Desk জুন 1, 2026
E-1.jpg

স্পোর্টস ডেস্ক : এবারের আই পি এলে সেরা মাঠ ও পিচের স্বীকৃতি পেল ইডেন। সোমবার আই পি এলে ফাইনাল ম্যাচের শেষে এই পুরস্কার তুলে নিলেন সি এবির কোষাধক্ষ সঞ্জয় দাস। ইডেনের এই স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে পিচ কিউরেটর সুজন মুখার্জিরও অবদান উল্লেখযোগ্য। ২০২৩ সালে আইপিএলেও ইডেন সেরা মাঠের তকমা পেয়েছিল। সি এবিকে দেওয়া হল ৫০ লক্ষ টাকা। গত বার ইডেনের পিচ নিয়ে বিতর্ক হয়েছিল। এ বার অবশ্য ততটা হয়নি। কিন্তু বিতর্ক হোক বা না হোক, ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি এ রকম পিচই বানাবেন। সাতটি ম্যাচের মধ্যে একটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছে।

 

বাকি ছ’টি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে কেকেআর। তিনটি হেরেছে। অর্থাৎ, কেকেআরের পাশাপাশি প্রতিপক্ষও সমান সুবিধা পেয়েছে এই উইকেট থেকে। সর্বাধিক ২৪৭ রান হয়েছে এই মাঠে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে করেছে কেকেআর। আবার ১৪৮ রানের ম্যাচও দেখা গিয়েছে কেকেআর-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে। কেকেআর-লখনউ ম্যাচে ১৮১ রান করতে নেমে শেষ বলে জিতেছে লখনউ। সঞ্জয় দাস বললেন, ইডেন বরাবর ভারতের সেরা মাঠে আবার একবার প্রমাণ হল। আমরা এভাবেই কাজ করে যেতে চাই। সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। এদিন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও আহমেদাবাদে ছিলেন।

Post Views: 102

Continue Reading

Previous: বেআইনি নির্মাণ ভাঙার আগে পর্যাপ্ত সময় দিতে হবে, প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর
Next: মোহনবাগানের কলকাতা লিগে কোচ বাস্তব রায়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.