Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মোহনবাগানের কলকাতা লিগে কোচ বাস্তব রায়

মোহনবাগানের কলকাতা লিগে কোচ বাস্তব রায়

Online Desk জুন 1, 2026
Bastab.jpg

স্পোর্টস রিপোর্টার : নতুন মরসুমে সিনিয়র দলের সহকারী কোচ বাস্তব রায়কেই কলকাতা লিগের দল পরিচালনার দায়িত্ব দিল মোহনবাগান সুপার জায়ান্ট। বাস্তবের তত্বাবধানে বুধবার (৩ জুন ২০২৬) থেকে শুরু হবে কলকাতা লিগের প্রস্তুতি। মোহনবাগান মাঠে বিকেল সাড়ে চারটের অনুশীলন শুরু হবে। বাস্তবের সহকারী কোচ হিসাবে থাকবেন নীলাঞ্জন গুহ। গোলকিপার কোচ হিসাবে থাকছেন অভিজ্ঞ অভ্র মণ্ডল-ই। অভ্র গত মরসুমে শেষ দিকে জুনিয়রের পাশাপাশি সিনিয়র দলের দায়িত্বেও ছিলেন। বুধবার প্রস্তুতি শুরু হলেও ধাপে ধাপে দলের সঙ্গে যোগ দেবেন ফুটবলাররা।

এবার কলকাতা লিগে সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের সঙ্গে সবুজ মেরুন জার্সিতে ঘরোয়া লিগে খেলতে দেখা যাবে কিছু জুনিয়র ফুটবলারকেও। সঙ্গে থাকবেন অন্য দল থেকে আসা কয়েকজন সফল ফুটবলার। দল গঠনের সময় জোর দেওয়া হয়েছে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের উপর। ঘরোয়া লিগের নিয়ম মেনে বঙ্গসন্তানের ভারসাম্য, ফেডারেশনের জুনিয়র লিগের কথা ভেবে বয়সের ভারসাম্য রাখার পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টের গত কয়েক বছরের ফুটবল দর্শন মেনে এমন কিছু ফুটবলারকে দলে নেওয়া হয়েছে যাঁরা পরবর্তী সময়ে সিনিয়র দলকে সাহায্য করতে পারেন।

গতবার কলকাতা লিগে যে ফুটবলাররা সবুজ মেরুণ জার্সিতে ভাল খেলেছিলেন তাদের মধ্যে ১৬ জন তরুণ ও প্রতিভাবান ফুটবলারকে এবারও খেলতে দেখা যাবে। এঁদের মধ্যে আছেন প্রিয়াংশ দুবে, দীপ্রভাত ঘোষ, টংসিং, মিংমা শেরপা, করণ রাই, সাহিল ইনামদার ও সুবল টুডুরা। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভেরে অনুর্ধ্ব ১৬ দল থেকে নেওয়া হয়েছে রাজদীপ পালকে।

রাজদীপ জুনিয়র বিভাগে ইতিমধ্যেই নিজেকে মেলে ধরেছেন। দলকে শক্তিশালী করতে নেওয়া হয়েছে সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চের ফুটবলার দীপেম্দু বিশ্বাস, সুহেল ভাট, অভিষেক সূর্যবংশী, কিয়ান নাসিরি, উমের মুথেরের মতো অভিজ্ঞ ফুটবলারকে। অন্য ক্লাব থেকে এসে সবুজ মেরুন জার্সি পরে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রাজ বাসফোর, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং তন্ময় ঘোষের মতো সফল ফুটবলার।

কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ড কাপে খেলার ব্যাপারেও ইতিমধ্যেই সম্মতি জানিয়ে চিঠি দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ১৫ জুলাই থেকে যা শুরু হওয়ার কথা। এবারও আমাদের ক্লাবের পক্ষ থেকে চিঠি দিয়ে ডুরান্ড কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে প্রতিযোগিতায় বিদেশির সংখ্যা কমিয়ে ভারতীয় ফুটবলারদের খেলার সুযোগ করে দেওয়ার জন্য। গতবারও ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল ভারতীয় ফুটবলের উন্নতির কথা ভেবে ডুরান্ড কাপ হোক শুধু মাত্র ভারতীয় ফুটবলারদের নিয়েই। এবারও সেই দর্শনেই আস্থা রাখার ব্যাপারে উদ্যোগী হয়েছে সবুজ মেরুন।

Post Views: 98

Continue Reading

Previous: ফের আইপিএলে সেরা মাঠ হল ইডেন
Next: মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টার থেকে ১৭ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.