Skip to content
জুন 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টার থেকে ১৭ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাক

মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টার থেকে ১৭ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাক

Online Desk জুন 1, 2026
border-g.jpg

ওঙ্কার ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে থেকেই অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়েছিল বিজেপি। গত ৯ মে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়নের প্রক্রিয়া শুরু করে নয়া সরকার। ইতিমধ্যে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বানানো হয়েছে। যেখানে সন্দেহভাজন বাংলাদেশিদের আটকে রাখা হচ্ছে। পরে তাঁদেরকে বিএসএফ সীমান্ত দিয়ে পুশব্যাক করছে। এরই ধারাবাহিকতায় মুর্শিদাবাদের লালগোলায় হোল্ডিং সেন্টার থেকে ১৭ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হল।

সূত্রের খবর, শনিবার রাতে ওই ‘হোল্ডিং সেন্টার’ থেকে ১৭ জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। যদিও কোন সীমান্ত দিয়ে, কীভাবে তাঁদের পুশব্যাক করা হয়েছে, সেই বিষয়ে বিএসএফ কর্তৃপক্ষ কিছু জানাতে চায়নি। এর আগে শুক্রবার মালদহের ইংলিশবাজারের হোল্ডিং সেন্টার থেকে ৯ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। বিএসএফ সূত্রের খবর, শনিবার যে ১৭ জনকে ফেরত পাঠানো হয়েছে তাঁদের সকলেই পুরুষ। লালগোলার ওই ‘হোল্ডিং সেন্টারে’ আরও ৯ বাংলাদেশি রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

অন্য দিকে জেলায় ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়তে থাকায় মুর্শিদাবাদে আরও হোল্ডিং সেন্টার তৈরির তৎপরতা শুরু করেছে প্রশাসন। তবে বাংলাদেশি ধরার নামে ভারতীয়দের যাতে হেনস্থার মুখে পড়তে না হয়, তা নিয়ে মুখ খুলেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরি। তাঁর দাবি, ‘বাংলাদেশি ধরার নামে সাধারণ ভারতবাসী, যারা বাংলার মানুষ, তাদের উপর যেন অত্যাচার না করা হয়।’

Post Views: 28

Continue Reading

Previous: মোহনবাগানের কলকাতা লিগে কোচ বাস্তব রায়
Next: হাম-মহামারীতে বিধ্বস্ত বাংলাদেশ ! জবাব দেবে কে ?

সম্পর্কিত গল্প

B.jpg

হাম-মহামারীতে বিধ্বস্ত বাংলাদেশ ! জবাব দেবে কে ?

Online Desk জুন 1, 2026
E-1.jpg

ফের আইপিএলে সেরা মাঠ হল ইডেন

Online Desk জুন 1, 2026
suvendu-nn.jpg

বেআইনি নির্মাণ ভাঙার আগে পর্যাপ্ত সময় দিতে হবে, প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 1, 2026

You may have missed

B.jpg

হাম-মহামারীতে বিধ্বস্ত বাংলাদেশ ! জবাব দেবে কে ?

Online Desk জুন 1, 2026
border-g.jpg

মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টার থেকে ১৭ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাক

Online Desk জুন 1, 2026
Bastab.jpg

মোহনবাগানের কলকাতা লিগে কোচ বাস্তব রায়

Online Desk জুন 1, 2026
E-1.jpg

ফের আইপিএলে সেরা মাঠ হল ইডেন

Online Desk জুন 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.