Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বেআইনি নির্মাণ ভাঙার আগে পর্যাপ্ত সময় দিতে হবে, প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

বেআইনি নির্মাণ ভাঙার আগে পর্যাপ্ত সময় দিতে হবে, প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 1, 2026
suvendu-nn.jpg

ওঙ্কার ডেস্ক: ক্ষমতায় এসেই বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকার গঠনের পর প্রশাসন তিলজলায় বেআইনি বহুতল ভাঙার কাজও শুরু করেছিল। কিন্তু সেই নোটিসের উপর কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। যার ফলে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিলেন, কোনও বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আগে সংশ্লিষ্ট পরিবার ও বাসিন্দাদের পর্যাপ্ত সময় দিতে হবে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার আলিপুরে বরো-৯ এলাকার আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকেই নিয়ম না মেনে বেআইনি বহুতল ভাঙা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। আইনি প্রক্রিয়া অনুসরণের বিষয়টি নিয়েই প্রশ্ন তোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বেআইনি বাড়ি ভাঙা নিয়ে বিরোধীদের অভিযো, খুব কম সময়ের নোটিসে ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। এই বিষয়ে বিল্ডিং বিভাগের ডিজি উজ্জ্বল সরকারের কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরকার। এমনকি কঠোর ব্যবস্থা গ্রহণে কোনও আপত্তি নেই। তবে তা আইন মাফিক হতে হবে। কোনও পরিবারকে হঠাৎ উচ্ছেদের মুখে ফেলে দেওয়া যাবে না।

উল্লেখ্য, ১২ মে তপসিয়ার একটি বহুতলের দোতলায় চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। দগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল দু’জনের। গুরুতর জখম হয়েছিলেন তিন জন। ওই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। যদিও গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পাল নির্দেশ দিয়েছেন ওই বাড়ি ভাঙার উপর স্থিতাবস্থা বজায় থাকবে। পাশাপাশি ৩০ দিনের মধ্যে মামলাকারীদের বক্তব্য শুনতে হবে বলে জানিয়েছে আদালত।

Post Views: 79

Continue Reading

Previous: আরও পরিণত হয়ে দলকে জেতাতে চান বৈভব
Next: ফের আইপিএলে সেরা মাঠ হল ইডেন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.