Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইডেনে আজ গুজরাট বধ করতে মরিয়া নাইটরা

ইডেনে আজ গুজরাট বধ করতে মরিয়া নাইটরা

Online Desk মে 16, 2026
Eden-1.jpg

স্পোর্টস রিপোর্টার : শনিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটন্স মুখোমুখি আগে হলে বলতে হত মমতা বনাম মোদীর লড়াই। কিন্তু নতুন সরকার তৈরীর পরে ইডেনে প্রথম ম্যাচে আর ডবল ইঞ্জিন সরকারের কলকাতার উন্মাদনা কিন্তু ডবল না। শনিবারের ইডেনের লড়াই ফেকাশে। কারণ গুজরাট কোয়ালিফাই করে গেছে আর কলকাতার সম্ভবনা পড়ে আছে একপ্রকার খাতায় কলমে। এই অবস্থায় ম্যাচের আগে দুই দল অনুশীলন করলো। টিকিটের চাহিদা তেমন নেই।

কেকেআরের সম্ভবনাময় পেসার কার্তিক ত্যাগী বললেন, ‘ওদের শুভমন গিল, সাই সুদর্শনকে দ্রুত ফেরানোর চেষ্টা করব। বল নতুন থাকতেই ওদের ফেরাতে চেষ্টা করব। এখনও আমাদের তিন ম্যাচ বাকি। সেই ম্যাচ গুলোতে আমাদের কী করতে হবে সেটা নিয়েই শুধু ভাবতে চাই। বাকি কিছু নিয়ে আমরা ভাবতে চাই না। পাথিরানা কী মানের বোলার সকলেই জানে। আমার নতুন করে বলার কিছু নেই। পরিস্থিতি অনুযায়ী কিন্তু দলের কম্বিনেশনটাই গুরুত্বপূর্ণ।’

এদিকে গুজরাট দলের প্রাক্তন ইংল্যান্ড ওপেনার বিক্রম সোলাঙ্কি অর্থাৎ ডিরেক্টর, গুজরাট টাইটান্স বলে গেলেন, ‘আমরা যে ভাবে গোটা টুর্নামেন্ট যেভাবে খেলে এসেছি, সেইভাবেই খেলব। কেকেআর কঠিন প্রতিপক্ষ। ওদের চোট সমস্যা থাকলেও ওদের রেকর্ড ভালো। ওদের সমীহ করছি।আমাদের কাছে কঠিন ম্যাচ। কেকেআর দারুন খেলছে। শেষ পাঁচটির মধ্যে চার ম্যাচ জিতেছে। ওদের সমীহ করতেই হবে। আমাদের বোলারদের পাশাপাশি টপ অর্ডারকে ভালো খেলতেই হবে। মিডল অর্ডারে ওয়াশিংটন সুন্দর শেষ কয়েকটা ম্যাচে দুরন্ত খেলেছে। আমাদের মিডল অর্ডারে বেশ কিছু ভালো ক্রিকেটার আছে, যারা সুযোগ পেলে দলকে সাহায্য করতে পারে। জেসন হোল্ডার খুবই মুল্যবান ক্রিকেটার। বিশেষ করে প্রয়োজনে ওর বোলিং আমাদের খুব কাজে লাগে। ওর ব্যাটটাও খুব ভালো। ওর মতো ক্রিকেটার আমাদের দলে সম্পদ।’

Post Views: 108

Continue Reading

Previous: চীন সফর শেষে ইরানে কি ফের হতে চলেছে হামলা! ঘনাচ্ছে মেঘ
Next: শান্তনুকে নির্বাসনে পাঠালো পুলিশ ক্লাব ও সি এবি

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.