Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইডেনে উইকেটের অজুহাত দিতে চায় না নাইটরা, টার্গেট শুধু জয়

ইডেনে উইকেটের অজুহাত দিতে চায় না নাইটরা, টার্গেট শুধু জয়

Online Desk এপ্রিল 2, 2026
Eden.jpg

স্পোর্টস রিপোর্টার : বৃহস্পতিবার ঘরের মাঠে ইডেন গার্ডেন্স এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে মুম্বইয়ের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স এর কাছে পরাস্ত হওয়ার পরে এই ম্যাচ বড়ো পরীক্ষা নাইটদের কাছে। এই ম্যাচে পিচ কেমন হবে সেই নিয়ে সংশয়। তবে স্পিন নির্ভর কেকেআরের পছন্দর হবে না বলেই খবর। এদিন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় পিচ দেখে গেলেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে নিয়ে। প্রথম ম্যাচে টিকিটের চাহিদা না থাকলেও ইডেন ভরবে বলেই খবর। ক্যামরণ গ্রিন বল করতে না পারলেও তাকে এই ম্যাচেও প্রথম একাদশে রাখা হতে পারে।

এদিন নাইট কোচ অভিষেক নাইয়ার বলেন, “ক্যামেরন গ্ৰীন খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা ফর্ম দেখে সেরা খেলোয়াড়কেই নিই। কিন্তু পরে কী হবে সেটা তো আগে থেকে বোঝা যায় না। গ্ৰীন এখন বল করতে না পারলেও খুব দ্রুত বোলিংয়ে ফিরবে। বরুণ ‘চক্রবর্তী অসাধারণ বোলার। দেশের হয়ে দারুণ পারফর্ম করেছে। ওর প্রতি প্রচুর প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু ও দারুণ বোলার। ওয়াংখেড়ের স্পিনাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। মুম্বইয়ের স্পিনাররাও রান দিয়েছে। আমরা বরুণের পাশে সবসময় আছি যাতে ও ওর চেনা ছন্দে কামব্যাক করতে পারে। ইডেনের উইকেট নিয়ে কোন অজুহাত নয়, যে উইকেট আমাদের দেওয়া হবে সেই উইকেটেই আমরা সেরা খেলাটা খেলতে প্রস্তুত। জটিল করে কিছু ভাবতে চাই না। আমাদের ক্রিকেটাররা বিভিন্ন ধরনের উইকেটে রঞ্জি ট্রফিতে লাল বলে খেলেছে। তাই পিচ নিয়ে এত ভাবতে চাই না।”

হায়দরাবাদ ড্যানিয়েল ভেট্টোরি বললেন,”আমাদের বড় চ্যালেঞ্জ বোলারদের কাছে। বিশেষ করে নতুন খেলোয়াড়দের কাছে। তাই বোলারদের পরিকল্পনা মাফিক বল করতে হবে। অসাধারণ উইকেট। ঘাস আছে। দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ম্যাচে যে উইকেট ছিল সেই একই উইকেট। হাই স্কোরিং উইকেট।’

প্যাট কামিন্স নেই, কিষাণের অধিনায়কত্ব করবেন। হায়দরাবাদ কোচ বললেন, “প্যাট অসাধারণ বোলার ও অধিনায়ক। ওর না থাকাটা অবশ্যই বড় ক্ষতি। কিন্তু ইষাণের সঙ্গে অধিনায়কত্ব নিয়ে কথা হয়েছে। প্রথম ম্যাচে ও দারুণ ব্যাটিং করেছে। কিপিংটাও ভালো করে। ওর মধ্যে আগ্ৰাসন আছে। ওর ক্রিকেটীয় বোধ অসাধারণ। অনেক কম বয়স। আসা করছি ও ভালোই করবে। তবে আমাদের না শুধু বোলার নয়। ব্যাটিং, ফিল্ডিং ভালো করতে হবে। যে জায়গা গুলোতে খামতি আছে সেগুলো শুধরে নিতে হবে। কেকেআর ও একই কাজ করবে। তাই কাজটা কঠিন।”

Post Views: 123

Continue Reading

Previous: দৈনিক নিস্পত্তি প্রায় দুই লক্ষ বিবেচনাধীন ভোটারের নাম, বঙ্গের এসআইআর-এর কাজে সন্তুষ্ট সুপ্রিম কোর্ট
Next: মানবপাচার ! জীবনবাজির এই বিদেশমুখিতা বন্ধ করতে হবে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.